News Flash

  • Home
  • Uncategorized
  • Drugs recovered : পুলিশের চোখে ধুলো দিয়ে অসমে প্রবেশের পথে উদ্ধার চল্লিশ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী
Image

Drugs recovered : পুলিশের চোখে ধুলো দিয়ে অসমে প্রবেশের পথে উদ্ধার চল্লিশ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ রাজ্য পুলিশের চোখে ধুলো দিয়ে অসমে প্রবেশের পথে অসম ত্রিপুরা সীমান্তে উদ্ধার চল্লিশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা৷আগরতলা থেকে মহারাষ্ট্রে পাচারের উদ্দেশ্যে লরিতে করে নিয়ে আসা বিপুল পরিমান গাঁজা অবশেষে ধরা পড়ল অসমের করিমগঞ্জ জেলার অসমএত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের হাতে৷
উক্ত অভিযানে ধরা পড়েছে লরির চালকও৷জানা গেছে বুধবার বিকাল তিনটে নাগাদ এনএলশূণ্য একএডি আট সাত পাচ শূণ্য নম্বরের একটি কন্টেইনার লরি চুরাইবাড়ি পুলিশ চেকপোষ্টে প্রবেশ করলে সন্দেহ হয় কর্তব্যরত নাকা চেকিং অসম পুলিশ কর্মীদের৷পরে ইনচার্জ মিন্টু শীলের নেতৃত্বে উক্ত লরিতে তল্লাশি চালালে লরির সম্মুখ ভাগের কেবিনের উপরের থাকা গোপন বাক্স থেকে পাঁচ কেজি করে একান্নটি প্যাকেট ও দশ কেজি করে সতেরোটি প্যাকেট সহ মোট আষট্রি প্যাকেটে সোয়া চারক্ত্রশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়৷


যার বাজার মুল্য অনুমানিক চল্লিশ লক্ষাধিক টাকার মত হবে বলে অসম পুলিশ সুত্রে প্রকাশ৷উক্ত নেশা সামগ্রী পাচার কান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় লরি চালকেও৷তার নাম শুনিল নিক্কর(পঞ্চাশ)৷বাড়ি মহারাষ্ট্রে৷অসম পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে৷ পাশাপাশি বৃহষ্পতিবার ধৃত লরি চালককে করিমগঞ্জ জেলার সিজেএম আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে৷এদিকে উল্লেখযোগ্য বিষয় হল, ত্রিপুরার আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত পৌছাতে হলে ছোট বড় প্রায় ছাবিবশটি পুলিশ চেক পোষ্টকে অতিক্রম করতে হয়৷তাহলে এতগুলো পুলিশ চেক পোষ্ট সহ থানা পুলিশের চোখ এড়িয়ে এই গাঁজা বোজাই লরিটি কিভাবে পৌছাল অসম রাজ্যের প্রবেশ প্রান্তে৷এ নিয়ে অনেকে রাজ্য সরকারের প্রতিশ্রুতিকৃত নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ণ বুমেরাং হচ্ছে বলে মত প্রকাশ করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top