News Flash

  • Home
  • Uncategorized
  • Three drug dealers arrested : উদয়পুরে তিন নেশা কারবারি আটক
Image

Three drug dealers arrested : উদয়পুরে তিন নেশা কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ সেপ্ঢেম্বর৷৷ উদয়পুরে তিন নেশা কারবারি আটক৷ একই থানার অন্তর্গত একই ব্যক্তিকে নেশা সামগ্রী বিক্রি করার দায়ে কয়েক দিন পরপরই আটক করে রাধাকিশোরপুর থানা৷ এই একই ব্যক্তির সাথে প্রায়শই নতুন নতুন লোকের সমাবেশ দেখা যায়৷ রাধাকিশোরপুর থানার পুলিশ ঐ নেশা কারবারিকে কয়েক বারই আটক করতে সক্ষম হলেও কোন এক অজ্ঞাত কারণে কয়েক ঘন্টা আটকে রেখে ছেড়ে দেয়৷ এই নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা গুঞ্জন শুনা যায়৷

আজ সকালে আবারও গোপন সংবাদের ভিত্তিতে রমেশ চৌমুহনী এন কে দত্ত লেন এলাকার এক বাড়িতে রাখা একটি অল্টো গাড়ি থেকে আর.কে পুর থানার পুলিশ অভিযান চালিয়ে নেশা সামগ্রীসহ ৩ যুবককে আটক করতে সক্ষম হয়৷ আটক হওয়া নেশা কারবারিরা হলো বাপ্পা দাস(৩৯), অভিজিৎ বিশ্বাস(৩১), লিটন লোধ(৩৭)৷ তাদের মধ্যে লিটন লোধ দীর্ঘ দিন ধরে নেশা কারবারি হিসেবে পুলিশের নিকট পরিচিত৷গত দশ-বারো দিন আগেও লিটন লোধকে নেশা দ্রব্য সহ আরো তিনজনের সাথে রাধাকিশোরপুর থানার পুলিশ আটক করে৷ তারা প্রত্যেকেই রমেশ চৌমূহনী এলাকায় নেশা কারবারে জড়িত৷ জানা গেছে ধৃত ৩ যুবক শুধু নেশায় আসক্ত এমন নয় দীর্ঘ বছর ধরে নেশা বাণিজ্যের সঙ্গেও সরাসরি যুক্ত বলে পুলিশের কাছে খবর রয়েছে৷ ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার থেকে শুরু করে বিভিন্ন নেশা সামগ্রী বিক্রির সাথে ওরা দীর্ঘ বছর ধরে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top