News Flash

  • Home
  • Uncategorized
  • সিমলা পৌঁছলেন সোনিয়া গান্ধী, থাকবেন প্রিয়াঙ্কার বাড়িতে
Image

সিমলা পৌঁছলেন সোনিয়া গান্ধী, থাকবেন প্রিয়াঙ্কার বাড়িতে

সিমলা, ২০ সেপ্টেম্বর (হি.স.) : পাঞ্জাবে রাজনৈতিক উত্থান এবং নতুন মুখ্যমন্ত্রীর নির্বাচনের পর কংগ্রেস দলের জাতীয় কার্যকরী সভাপতি সোনিয়া গান্ধী ছুটি কাটাতে সোমবার সিমলা পৌঁছেছেন। দিল্লি থেকে বিমানে তিনি চণ্ডীগড় পৌঁছন। চণ্ডীগড় থেকে সিমলা এসেছিলেন সড়ক পথে।

সোনিয়া গান্ধীর কনভয় সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে সিমলা অতিক্রম করে এবং ১১টা ৫ মিনিট নাগাদ ছড়াবড়া পৌঁছায়। এবার তিনি হোটেল ওয়াইল্ড ফ্লাওয়ার হলে থাকার পরিবর্তে, তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার বাড়িতে থাকবেন। তিনি এখন সিমলা থেকেই পাঞ্জাবের রাজনৈতিক উন্নয়নের সম্পূর্ণ খোঁজ খবর নেবেন।

সোনিয়া গান্ধীর আগমনের কারণে হিমাচল প্রদেশের পুলিশ প্রশাসনও সতর্ক হয়েছে। এর মধ্যে, ফোরলান কাজের কারণে সোনিয়া গান্ধীর কনভয়ও জ্যামে আটকে ছিল।

প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা ইতিমধ্যেই স্বামী রবার্ট ভঢরা এবং সন্তানদের নিয়ে সিমলায় উপস্থিত। প্রিয়াঙ্কার তিন দিন সিমলায় থাকার কথা। ভিভিআইপিদের যাওয়াআসার পরিপ্রেক্ষিতে পুলিশ ছড়াবড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। প্রিয়াঙ্কার বাড়ির আশেপাশের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহ থেকে রাজধানী সিমলায় ভিভিআইপি চলাচল বেড়েছে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চার দিনের সিমলা সফরে ছিলেন। গত রবিবার তিনি দিল্লিতে ফিরে আসেন। এর পরে সোনিয়া গান্ধীও সিমলা পৌঁছেছেন।

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top