News Flash

  • Home
  • Uncategorized
  • Brutally tortured by his wife : স্ত্রীর বর্বরোচিত নির্যাতনের শিকার স্বামী প্রাণ বাঁচাতে অবেশেষে পুলিশের দ্বারস্থ
Image

Brutally tortured by his wife : স্ত্রীর বর্বরোচিত নির্যাতনের শিকার স্বামী প্রাণ বাঁচাতে অবেশেষে পুলিশের দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ সেপ্ঢেম্বর৷৷ বর্তমান পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষ দ্বারা স্ত্রী আক্রান্তের খবর নিত্য নৈমিত্তিক ঘটনা৷ প্রায় প্রতিদিনই পত্রিকা খুললে এই ধরনের নারী নির্যাতনের ঘটনা চোখে পড়ে৷ আর তার ঠিক বিপরীত ঘটনা পরিলক্ষিত হলো উদয়পুর মহকুমা রাধাকিশোরপুর থানার অন্তর্গত ১নং ফুলকুমারী ব্রহ্ম ছড়া রোড এলাকায়৷ এই এলাকার রং মিস্ত্রি হিসেবে পরিচিত সুভাষ পোদ্দার৷ সুভাষ বাবু অভিযোগ করেন আজ চার পাঁচ দিন আগে স্ত্রী নমিতা পোদ্দারের নামে রাধাকিশোরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷
স্ত্রী নমিতা পোদ্দার উদয়পুর জীবনবিমা নিগম অফিসের এজেন্ট৷

নমিতা প্রায়শই অধিক রাতে ফরেন লিকার খেয়ে মাতাল অবস্থায় বাড়ি ফেরেন বলে অভিযোগ করেন সুভাষ পোদ্দার৷ এই মাতাল অবস্থায় উন্মত্ত তান্ডব চালিয়ে আসছে স্ত্রী নমিতা৷ নমিতার এই অভব্য আচরণের প্রতিবাদ করলে অমাবস্যার অমানিশা নেমে আসে স্বামী সুভাষের উপর৷ ৩৩বৎসরের দাম্পত্য জীবনের মধ্যে গত ছয় মাস আগে জীবন বীমা নিগমের এজেন্ট নিযুক্ত হওয়ার পর থেকে মদ্যপ চরিত্র লক্ষ্য করা যায়৷ এই নিয়ে সাংসারিক জীবনে অশান্তি লেগেই থাকে৷ এই উন্মত্ত জীবন যাপনের প্রতিবাদ করলেই নমিতা ও তার বড় বোন রীতা দে সুভাষের উপর অত্যাচারের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয়৷ সুভাষ বাবু অভিযোগ করেছেন উনার জ্যাঠালি রীতা সতেরো বছর ধরে বিলোনিয়া স্বামীর বাড়ি থেকে পরিত্যক্তা স্ত্রী হিসেবে সুভাষ বাবুর বাড়িতেই থাকার জন্য যায়গা করে দিয়েছিলেন৷


এই জ্যাঠালি রীতার চারিত্রিক অধঃপতন ইদানিং লক্ষ্য করেন ভগ্ণি পতি সুভাষ৷ বাড়িতে প্রায়শই অচেনা পুরুষের আনাগোনা দিন দিন উত্তরোত্তর বেড়েই চলেছে৷এই সব নিয়ে স্ত্রী নমিতাকে সুভাষ প্রশ্ণ করলে সংসারে অশান্তি সৃষ্টি হয়৷ স্ত্রী নমিতা ও জ্যাঠালি রীতার চারিত্রিক অধঃপতন সংক্রান্ত বিষয়ে প্রায়শই গ্রামের প্রধান সহ মাতববরদের নিয়ে সালিশি সভা অনুষ্ঠিত হয়৷ নীট ফল শূন্য৷ স্ত্রী নমিতা ও জ্যাঠালি রীতা সুভাষ পোদ্দারকে বাড়ি থেকে তিন মাস আগে বাড়ি থেকে বের করে দেন৷ সুভাষ বাড়ির যায়গা স্ত্রী নমিতার নামে লিখে দেওয়ার পর থেকেই স্বামীর প্রতি নির্যাতনের মাত্রাতিরিক্তি বেড়ে যায়৷এ বিষয়ে সুভাষ পোদ্দার আর কে পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷পুলিশ বিশ্বকর্মা পুজোর অজুহাতে ঘটনার তদন্ত শুরু করেননি৷
আজ সকালে স্ত্রী নমিতা আবার দা দিয়ে সুভাষ পোদ্দারকে প্রাণে মারার হুমকি দিলে ,সুভাষ পুনরায় আর কে পুর থানায় অভিযোগ করেন৷ আর কে পুর থানার পুলিশ সুভাষ পোদ্দারের নিরাপত্তার ব্যবস্থা না করলে সুভাষ পোদ্দারের প্রাণ সংশয় হতে পারে বলে অভিযোগ জানিয়েছেন সুভাষ পোদ্দার৷ এখন দেখার আর কে পুর থানার পুলিশ কি ধরনের উদ্যোগ গ্রহণ করেন সুভাষ পোদ্দারকে তার স্ত্রী ও জ্যাঠালির হাত থেকে বাঁচাতে৷ এই বিষয়ে উদয়পুর মহকুমা রাধাকিশোরপুর থানার অন্তর্গত ১নং ফুলকুমারী ব্রহ্ম ছড়া রোড এলাকায় ছি: ছি: রব উঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top