News Flash

  • Home
  • Uncategorized
  • Drugs were seized : চবিবশ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত
Image

Drugs were seized : চবিবশ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৯ সেপ্ঢেম্বর৷৷ এবার পানিসাগর থানার হাতে আটক চবিবশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা৷ গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার নাকা পয়েন্টে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর এ এস জিরো ওয়ান জি সি সেভেন থ্রি ফোর নাইন নম্বরের দশ চাকার লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার এই বিপুল পরিমাণ গাঁজা৷সাথে আটক লরি চালক দিলিপ তিওয়ারি৷পানিসাগর থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ আগামীকাল ধৃত চালককে জেলা আদালতে সোপর্দ করবে পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পানিসাগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে দশ চাকার লরি থেকে চবিবশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করে পানিসাগর থানার পুলিশ৷এ এস জিরো ওয়ান জি সি সেভেন থ্রি ফোর নাইন নম্বরের দশ চাকার লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা৷সাথে আটক করা হয় লরি চালক দিলিপ তিওয়ারি(৩২) পিতা সারদা তিওয়ারি৷তার বাড়ি উত্তর প্রদেশের পাকাডিয়ার পুরব কুটি এলাকায়৷ বর্তমানে বিপুল পরিমাণ গাঁজা সহ লরি ও চালক পানিসাগর থানার হেফাজতে রয়েছে৷ এদিকে পানিসাগর থানার ওসি সৌগত চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে দশ চাকার লরি থেকে তেইশ প্যাকেটে মোট দুইশো ঊনোপঞ্চাশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ৷ উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় চবিবশ লক্ষাধিক টাকা৷সাথে আটক করা হয় লরি ও লরি চালককে৷ওসি আরো জানান, উদ্ধারকৃত গাঁজা গুলি কেবিনের পেছনে গুপন শুরুং এর ভেতরে করে নিয়ে যাচ্ছিল৷এই গাঁজা গুলি আগরতলা থেকে বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে চালক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে৷ওসি শ্রী চাকমা আরো বলেন,পানিসাগর থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ আগামীকাল ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে পানিসাগর থানার পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top