News Flash

  • Home
  • Uncategorized
  • Demand for border hat : সীমান্ত হাট নির্মাণের দাবি
Image

Demand for border hat : সীমান্ত হাট নির্মাণের দাবি

নিজস্ব প্রতিনিধি,চুড়াইবাড়ি, ১৮ সেপ্ঢেম্বর৷৷উত্তর জেলার ধর্মনগর মহকুমা এলাকাতে সিমান্ত হাট নির্মানের কাজ বিশ বাঁও জলের নিচে৷ সিমান্ত হাট নির্মান করার জন্য ইতিমধ্যে জমিও ক্রয় করেছে জেলা প্রশাসন৷ জমি ক্রয় করার পর সিমান্ত হাট নির্মান করার আর কোন উদ্যাগ নেই৷মাঝে মধ্যে প্রশাসনের কর্মকতারা এলাকা পরিদর্শনে যান৷জেলা প্রশাসন বছর দুই এক আগে পাঁচ কানি জমি সিমান্ত হাটের জন্য একোয়ার করলেও জমির মালিকদের এখন পর্যন্ত জমির মুল্য দেওয়া হয়নি৷ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকাধীন রাগনা গ্রাম পঞ্চায়েতের দূর্গাপুর এলাকার ভারত বাংলাদেশ সিমান্তে সিমান্ত হাট নির্মান করার জন্য প্রায় ছয় সাত বছর পূর্বে ভারত বাংলাদেশেরের প্রশাসনিক কর্মকতারা সিধান্ত নেয়৷


সেই সিধান্ত মোতাবেক কলাছড়া ব্লক এলাকার রাগনা গ্রাম পঞ্চায়েতে সিমান্ত হাট করার জন্য জমি খোঁজার কাছ শুরু হয়৷দুই বছর পূর্বে রাগনা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে তার কাটা বেড়ার ওপারে সিমান্ত হাট করার জন্য পাঁচ কানি জমি একোয়ার করা হয়৷ উক্ত এলাকার জনৈক প্রদিপ দে,জ্ঞান দে, দীপক পাল নামের তিন জন ব্যাক্তির কাজ থেকে সত্তর হাজার টাকা কানি মুল্যে পাঁচ কানি জমি একোয়ার করা হয়৷দুই বছর পূর্বে সিমান্ত হাটের জন্য জমি একোয়ার করা হলেও সিমান্ত হাট স্থাপনের জন্য আর অন্য কোন কাজ হয়নি৷ উক্ত গ্রামের প্রদিপ পাল,জ্ঞান দে ও দীপক পাল জানান,জেলা প্রশাসন সিমান্ত হাট করার জন্য দুই বছর পূর্বে তাদের কাছ থেকে প্রায় পাঁচ কানি জমি একোয়ার করে নিয়েছে৷জমি একোয়ার করা হলেও আজ অবদি জমির মুল্য পাননি তারা৷


স্থানীয় জনগন জানায়,এই এলাকাতে সিমান্ত হাট করার জন্য গত বেশ কয়েক বছর যাবত দৌড় ঝাপ চলছে৷জেলা প্রশাসন সহ পদস্ত অধিকারিকরা মাঝে মধ্যে এলাকা পরিদর্শনে আসেন৷প্রশাসনের পদস্ত আধিকারিকদের এলাকা পরিদর্শন করা ছাড়া সিমান্ত হাট নির্মানের জন্য আর কোন কাজ হয়নি৷এলাকার জনগন আরো জানান,রাগনা গ্রাম পঞ্চায়েত এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম৷গ্রামটি কৃষি নির্ভর গ্রাম৷ গ্রামের জনগনের আয়ের মুল উৎস হল কৃষি৷ ফলে এই গ্রামে সিমান্ত হাট নির্মান করা হলে স্থানীয় জনগনের আয়ের রাস্তাও প্রসস্ত হবে৷এলাকার জনগন অভিযোগ করে বলেন,এই এলাকাতে সিমান্ত হাট করার জন্য দুই দেশ সিধান্ত নেয়৷ ভারতের তার কাটার ওপারের ভারতের জমিতে এই হাট করা হবে৷ কিন্ত গত কয়েক বছর যাবত প্রশাসনের আধিকারিকরা কিচ্ছু দিন পর পর সিমান্ত হাটের জায়গা পরিদর্শন করেই যাচ্ছেন৷ আর কাজের কাজ কিচ্ছু হচ্ছে না৷ রাগনা এলাকাতে সিমান্ত হাট করা হলে সমগ্র উওর জেলা এবং ঊনোকটি জেলার ব্যবসা বানিজ্যের রাস্তা প্রসস্ত হবে৷ এলাকার জনগনের দাবি,আবিলম্বে রাগনা এলাকাতে সিমান্ত হাট নির্মাণের কাজ শুরু করুক প্রশাসন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top