News Flash

  • Home
  • Uncategorized
  • Bangladeshi thief arrested : অসম ত্রিপুরা সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী চোর
Image

Bangladeshi thief arrested : অসম ত্রিপুরা সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী চোর

নিজস্ব প্রতিনিধি,চুড়াইবাড়ি, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মহিষ চুরি করতে গিয়ে পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার অসম ত্রিপুরা সীমান্তের সোনাতোলা বিএসএফের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি চোর৷ধৃত চোরের নাম আবুল হোসেন(বত্রিশ)৷পিতার নাম মৃত হাসিদ আলী৷বাড়ি বাংলাদেশের মৌলবীবাজারের দক্ষিন গান্ধাইর এলাকার বুবারথল গ্রামে৷ইতিমধ্যে বিএসএফ ধৃত বাংলাদেশিকে পাথারকান্দি পুলিশের হাতে সমঝে দিয়েছে৷

পুলিশ ধৃতকে বর্তমানে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷এদিকে ধৃত বাংলাদেশি যুবকটি পুলিশি জেরায় ভেঙ্গে পড়ে জানায় যে, শুক্রবার গভীর রাতে তাদের তিনজনের একটি দল সীমান্তের কাঁটাতারের বেড়াকেটে ভারতে প্রবেশ করে স্থানীয় চোরচক্র থেকে মহিষ পাচারের ফন্দিতে ছিল৷ হঠাৎ একসময় সীমান্তে প্রহরারত বিএসএফের আগমণ টের পেয়ে সুযোগ বুঝে তার বাকি আরোও দুই সঙ্গী যথাক্রমে আব্দুল হক ও রমজান আলী পালিয়ে গেলেও সে ধরা পড়ে যায়৷তার কাছ থেকে পুলিশ একটি তার কাটার যন্ত্র সহ ধারালো দা ও একটি মোবাইলসেট জব্দ করেছে৷রবিবার তাকে আদালতে সমঝে দেবার সম্ভাবনা রয়েছে৷প্রসঙ্গত উল্লেখ্য যে অসম ত্রিপুরা সীমান্তবর্তি এলাকায় বাংলাদেশী চোরদের দাপট নতুন নয়৷ইতিপূর্বে সেদেশের অনেক চোর ভারতে প্রবেশ করে গবাদি পশু চুরি করে নিয়ে যাবার পথে স্থানীয় জনগন সহ সীমান্তরক্ষীর হাতে ধরা পড়ার পাশাপাশি তাদের অনেকের প্রাণ গেছে জনরোষে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top