News Flash

  • Home
  • Uncategorized
  • Security for officials : আধিকারিকদের নিরাপত্তা জেলা পুলিশ সুপারদের চিঠি জেলা শাসকদের
Image

Security for officials : আধিকারিকদের নিরাপত্তা জেলা পুলিশ সুপারদের চিঠি জেলা শাসকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ জনগণের স্বার্থে প্রশাসনিক দায়িত্ব পালনে গিয়ে বিডিও আক্রান্তের ঘটনায় সারা ত্রিপুরায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে৷ তাই, সারা ত্রিপুরায় বিডিও এবং ডিসিএম-দের জমিনি কাজে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানে পুলিশ সুপারদের অনুরোধ জানিয়েছেন জেলা শাসকগণ৷


প্রসঙ্গত, দক্ষিণ জেলায় সাব্রুম মহকুমায় পোয়াংবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ-র অন্তর্গত সুবিধাভোগীদের চিহ্ণিতকরণে দুসৃকতিদের হামলায় বিডিও সহ অন্যান্য সরকারী আধিকারিকরা আক্রান্ত হয়েছেন৷ ৪০-৫০ জনের সংঘবদ্ধ হামলা পুলিশের সামনেই বিডিওকে জখম করেছে৷ অন্য সরকারী আধিকারিক পালিয়ে প্রাণে বেঁচেছেন৷ ওই ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ কিন্ত, ত্রিপুরার অন্যান্য প্রান্তেও এধরনের অনভিপ্রেত ঘটনার আশংকা করা হচ্ছে৷


তাই, আজ ঊনকোটি এবং সিপাহীজলা জেলা শাসক সহ সমস্ত জেলা শাসকরা পোয়াংবাড়ির ঘটনার বর্ণনা দিয়ে জেলা পুলিশ সুপারদের অবগত করেছেন৷ কারণ, বিডিও এবং ডিসিএমদের জমিনি কাজে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত হোক, চাইছেন সমস্ত জেলা শাসকরা৷ জেলা শাসকদের বক্তব্য, প্রশাসনিক সুযোগ-সুবিধা জনগণের পৌছে দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারী আধিকারিকদের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top