News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৯ হাজার পার করল সেনসেক্স, নিফটি ১৭,৬২০ পয়েন্টে
Image

৫৯ হাজার পার করল সেনসেক্স, নিফটি ১৭,৬২০ পয়েন্টে

মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) সূচক নিফটি ছুঁলো নতুন উচ্চতা । বৃহস্পতিবার সেনসেক্স ৫৯,১৪১ এবং নিফটি ১৭,৬২০ পয়েন্টে পৌঁছয় ।

কেন্দ্রের নয়া টেলিকম নীতি ঘোষণার পরের দিনই দর চড়ল শেয়ার বাজরের। বৃহস্পতিবার এক সময় সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৫৯,২০৪ পয়েন্টে। পরে তা কিছুটা নেমে আসে। বিদেশি লগ্নির ধারাবাহিক প্রবাহ এবং রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, আইসিআইসিআই ব্যাঙ্কের ব্যবসার অগ্রগতির কারণেই সেনসেক্স ৪১৭ পয়েন্ট বেড়েছে। এর প্রভাবে বেড়েছে গুরুত্বপূর্ণ ৩০টি সংস্থার শেয়ার। দিনের শেষে সেনসেক্স ৫৯,১৪১ পৌঁছয় পয়েন্টে ।

নিফটি-ও বৃহস্পতিবার ১১০ পয়েন্ট বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ে ১৭,৬২০ পয়েন্টে পৌঁছল । প্রসঙ্গত, আগস্টের শেষ সপ্তাহ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৫৬ হাজারের ঘর থেকে ৫৮ হাজারে ঢুকে পড়েছিল সেনসেক্স। এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসেই সেনসেক্স ৬০ হাজার ছোঁয়ার রেকর্ড গড়তে পারে বলে মনে করা হচ্ছে।

টেলিকম শিল্পকে স্বস্তি দিয়ে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নেয়, আগামী চার বছর সংস্থাগুলিকে স্পেকট্রাম এবং লাইসেন্স ফি খাতে সরকারের বকেয়া না-মেটালেও চলবে। এর জেরেই শেয়ার সূচক ফের চাঙ্গা হয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top