News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ব্যাঙ্ক পুনর্জীবন-অনাদায়ী ঋণ উদ্ধারে ৩০ হাজার কোটি টাকা অনুমোদন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
Image

ব্যাঙ্ক পুনর্জীবন-অনাদায়ী ঋণ উদ্ধারে ৩০ হাজার কোটি টাকা অনুমোদন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স) : বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরের জন্য ব্যাড ব্যাঙ্ককে ৩০ হাজার ৬০০ কোটি টাকা দেবে।

অবশেষে যাত্রা শুরু করল প্রস্তাবিত ব্যাড ব্যাঙ্ক কর্মসূচি। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরের জন্য ব্যাড ব্যাঙ্ককে ৩০ হাজার ৬০০ কোটি টাকা দেবে। অনাদায়ী ঋণের প্রভাবে ধুঁকতে থাকা ব্যাঙ্কগুলোকে পুনর্জীবিত করতে এই উদ্যোগ কেন্দ্রের। এই ব্যাঙ্কগুলোকে ‘ব্যাড ব্যাঙ্কে’র আওতায় ফেলে তাদের জন্য ৩০ হাজার ৬০০ কোটি টাকার গ্যারান্টি ঘোষণা করলেন অর্থমন্ত্রী। প্রদেয় ঋণের টাকা শোধ না হওয়ায় এই ব্যাঙ্কগুলোয় অনুত্‍পাদক সম্পদ তৈরি হয়েছে। সেই সম্পদ কিনে নিয়ে বকেয়া ঋণ উদ্ধার বা বিক্রির চেষ্টা করবে ব্যাড ব্যাঙ্ক কিংবা এনএআরসিএল। এদিন এই ঘোষণা করেন নির্মলা সীতারমণ।


জানা গিয়েছে, ঋণ উদ্ধার, ব্যবস্থাপনা এবং সম্পদ পুনর্গঠনের উদ্দেশে এই উদ্যোগ। চলতি বছর বাজেটেই এই ব্যাড ব্যাঙ্ক তৈরি প্রস্তাব দেওয়া ছিল। অর্থ মন্ত্রক সুত্রে খবর, অনাদায়ী ঋণের পরিমাণ ২ লক্ষ কোটি টাকার বেশি। এনএআরসিএল ব্যবস্থার মাধ্যমে সেই অনাদায়ী ঋণের বড় অংশ উদ্ধার হবে। পাশাপাশি পরিষ্কার হবে ব্যাঙ্কের হিসেবের খাতা। বাণিজ্যিক ব্যাঙ্কগুলোই এই ব্যাড ব্যাঙ্ক পরিচালনা করবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাতে থাকবে ৫১% অংশীদারিত্ব, বাকি শতাংশ বহন করবে বেসরকারি ব্যাঙ্ক।জানা গিয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোশিয়েশনের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top