News Flash

  • Home
  • Uncategorized
  • Court has sentenced : ধর্মনগরে অমৃতা নাথ হত্যা মামলায় সাজা ঘোষণা করেছে আদালত
Image

Court has sentenced : ধর্মনগরে অমৃতা নাথ হত্যা মামলায় সাজা ঘোষণা করেছে আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অমৃতা নাথ হত্যা মামলায় সাজা ঘোষণা করেছে আদালত। হত্যা মামলায় অভিযুক্ত তিন জনকেই সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা নির্দেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিবিআই স্কুল সংলগ্ন পোস্ট অফিস রোডে চাঞ্চল্যকর অমিতা নাথ খুনের মামলার রায় ঘোষণা করা হয় ১২ সেপ্টেম্বর।দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর উত্তর জেলার জেলা ও দায়রা জজ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।

মাননীয় বিচারক উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণের পর হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার অভিযুক্তদের সাজা ঘোষণা করেছেন মাননীয় বিচারক।উল্লেখ্য, ২০২০ সালের ২১ আগস্ট সকালে বি বি আই স্কুল সংল্গন এলাকা থেকে অমিতা নাথের মৃত দেহ উদ্ধার হয়েছিল। এই খুনের মামলায় অভিযুক্ত সুপ্রিয় নাথ ও তার পিতা প্রদীপ নাথ ও মা সম্পা নাথের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থ জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার রায়ে সন্তোষ ব্যক্ত করেছেন মৃতার পরিবারের লোকজনরা। এধরনের রায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় হবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top