News Flash

  • Home
  • Uncategorized
  • Ruling party cadres beat : শাসক দলের বাহুবলীরা পেয়োংবাড়ির বিডিও সহ চার কর্মীকে বেধরক মারধর করে শক্তি দেখাল
Image

Ruling party cadres beat : শাসক দলের বাহুবলীরা পেয়োংবাড়ির বিডিও সহ চার কর্মীকে বেধরক মারধর করে শক্তি দেখাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ বিলোনীয়া, ১৫ সেপ্ঢেম্বর৷৷ দক্ষিণ জেলার সাব্রুমের পোয়াংবাড়িতে দায়িত্ব পালন করতে গিয়ে শাসক দলের বাহুবলীদের হাতে আক্রান্ত হলেন বিডিও সহ চার সরকারী কর্মচারী৷ বেধরক মারধর করা হয়েছে বিডিও সহ সরকারী কর্মচারীদের৷ ত্রিশ চল্লিশজন সংঘবদ্ধভাবে তাঁদের উপর আক্রমণ চালায়৷ কোনও রকমে প্রাণে বাঁচেন তাঁরা৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে সাব্রুম মহকুমাজুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ এদিকে, দক্ষিণ জেলার জেলা শাসককে গোটা ঘটনা লিখিতভাবে জানিয়েছেন পোয়াংবাড়ি ব্লকের বিডিও৷ বিষয়টি মুখ্যসচিব পর্যন্ত গিয়েছে৷ মুখ্যসচিব ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশককে বলেছেন হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য৷


সংবাদে জানা গিয়েছে, পোয়াংবাড়ি ব্লকের বিডিও বিজয়ন্ত সরকারকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে৷ কেড়ে নেয়া হয়েছে তাঁর মোবাইল ফোন৷ জাম-কাপড় ছিড়ে ফেলা হয়েছে৷ ঘটনার সূত্রপাত বুধবার দুপুর এগারটা নাগাদ৷ জানা গিয়েছে, ২০১১ সালে বাম জমানায় পোয়াংবাড়ী ব্লক এলাকায় মাধবনগর গ্রাম পঞ্চায়েতে সরকারী ঘর পাওয়ার জন্য সমীক্ষা করা হয়৷ জিও টেগিং প্রক্রিয়ার মাধ্যমে সমীক্ষায় ২৪০ জনকে ঘর পাওয়ার জন্য উপযুক্ত বলে বাছাই করা হয়৷ আইনী বিধান মেনে এই প্রক্রিয়ায় বর্তমান বিডিও বিজয়ন্ত সরকার ঘর বন্টনের কাজ শুরু করেন৷

যখন ঘর বন্টনের জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয় তখনই সমস্যার সৃষ্টি হয়৷ শাসক দলের নেতা নেত্রী সহ মাধবনগর গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা আপত্তি জানান৷ তাদের বক্তব্য ঘর দেওয়ার জন্য নতুন করে সমীক্ষা করতে হবে৷ এই বিষয়ে ব্লক আধিকারিক তথা বিডিও আপত্তি জানায়৷ এনিয়ে বিডিওর সাথে স্থানীয় শাসক দলের নেতাদের মতবিরোধ সৃষ্টি হয়৷ পক্ষান্তরে আগের তালিকা বাতিল করে নতুন তালিকা প্রনয়নের জন্য চাপ দেয়া হয় বিডিও-কে৷ কিন্তু, প্রশাসনিক কাজের ক্ষেত্রে রাজনৈতিক চাপ বরদাস্ত করতে নারাজ বিডিও বিজয়ন্ত সরকার৷ অবশেষে বিডিও শ্রী সরকার আধিকারিকদের নিয়ে ঘর বন্টনের জন্য একটি দল গঠন করেন৷ তিনি বারবার শাসক দলের নেতা নেত্রীদের বোঝানোর চেষ্টা করেন প্রশাসনিক কাজে যাতে বাধা দেয়া না হয়৷


শেষ পর্যন্ত বিডিও বুধবার অন্যান্য কর্মচারীদের নিয়ে ঘর বিলির কাজে মাধবনগর পঞ্চায়েত এলাকায় যান৷ সেখানে যেতেই বিডিও সহ অন্যান্যদের উপর হামলে পড়ে শাসক দলের বাহুবলীরা৷ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ দেখা দেয় উত্তেজনা৷ খবর পেয়ে মহকুমা শাসক দেবদাস দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারীক লালহিম মলসম সহ পুলিশ গিয়ে কোনও রকমে আক্রমণকারীদের হাত থেকে বিডিও বিজয়ন্ত সরকারকে উদ্ধার করে৷ বাকিরা পালিয়ে আত্মরক্ষা করেছে৷

প্রশাসনিক কাজ করতে গিয়ে দুষৃকতীদের হাতে আক্রান্তের ঘটনায় জেলার পুরো টিসিএস অফিসারদের অ্যাসোসিয়েশন হতবাক৷ তাঁরা অফিস শেষে সবাই মিলিত হয়ে দক্ষিণ জেলার জেলা শাসকসাজু ওয়াহিদ এ সাথে দেখা করেন এবং দাবী জানান হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top