News Flash

  • Home
  • Uncategorized
  • 3 NLFT militants surrendered: বাংলাদেশে ঘাঁটি থেকে পালিয়ে এসে ৩ এনএলএফটি জঙ্গীর অস্ত্রসহ আত্মসমর্পণ
Image

3 NLFT militants surrendered: বাংলাদেশে ঘাঁটি থেকে পালিয়ে এসে ৩ এনএলএফটি জঙ্গীর অস্ত্রসহ আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের ঘাঁটি থেকে পালিয়ে এসে তিন এনএলএফটি জঙ্গী আত্মসমর্পণ করেছে৷ তারা পয়েন্ট ২২ একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জমা দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী তিন জঙ্গী এনএলএফটির পিডি গোষ্ঠীর৷


পুলিশ সূত্রে সংবাদে জানা গিয়েছে, ধৃত তিন জঙ্গী হল অলিন্দ্র রিয়াং (২৫), বাড়ি উত্তর জেলার আনন্দবাজার থানার অধীন গছিরাম পাড়া, অনিন্দ রিয়াং (৩৫), বাড়ি আনন্দবাজার থানার অধীন জয়মণি পাড়া এবং দ্রাও কুমার রিয়াং (৩০), বাড়ি উত্তর জেলার আনন্দবাজার থানার অধীন খাসিতাই পাড়ায়৷ তারা বুধবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে আত্মসমর্পণ করেছে৷ তারা বাংলাদেশের রাঙামাটি জেলার বাগাইছড়ি ঘাঁটি থেকে পালিয়ে এসেছে৷


পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আত্মসমর্পণকারীরা বলেছে তারা ২০১৯ সালে জঙ্গী দলে যোগদান করেচ৷ তারা বাংলাদেশের ঘাঁটিতে প্রশিক্ষণ নিয়েছে৷ তাদের যেসব প্রতিশ্রুতি দিয়ে জঙ্গীদলে সামিল করা হয়েছিল সেসব প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না৷ স্বাধীন ত্রিপুরার স্বপ্ণ দেখানো হয়েছিল তাদের৷ কিন্তু, তারা জঙ্গী দলে যোগ দেওয়ার পর অনুভব করতে পারে তা কোন ভাবেই সম্ভব নয়৷ প্রচন্ড অর্থাভাব এবং খাদ্যভাবে তারা বিধবস্ত হয়ে পড়েছিল৷ শেষ পর্যন্ত উপায় না পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে হাটল৷ তাই কোনওরকমে বাংলাদেশের ঘাঁটি থেকে পালিয়ে এখানে এসে স্পেশাল ব্রাঞ্চের কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং অবশেষে আত্মসমর্পণ করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top