News Flash

  • Home
  • Uncategorized
  • এবারের আইপিএলে ফিরছে দর্শক, ১৬ই সেপ্টেম্বর থেকে মিলবে টিকিট
Image

এবারের আইপিএলে ফিরছে দর্শক, ১৬ই সেপ্টেম্বর থেকে মিলবে টিকিট

দুবাই, ১৫ সেপ্টেম্বর (হি.স) : আগামী রবিবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের বাকি অংশ। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। আর প্রথম ম্যাচ থেকেই স্টেডিয়ামে ফিরছে দর্শকরা। বুধবার টুইট করে এমনটাই জানানো হল আয়োজকদের পক্ষ থেকে। তবে স্টেডিয়াম ভরতি দর্শক নয়, মাঠে বসে ম্যাচ দেখার অনুমতি পাবেন নির্দিষ্ট সংখ্যক দর্শকরাই। ২০১৯ সালের পর এই প্রথম দর্শকদের উপস্থিতিতে আয়োজিত হবে আইপিএলের ম্যাচ। ২০১৯ সালে শেষবার মাঠে গিয়ে আইপিএল দেখবার সুযোগ পেয়েছিলেন দর্শকরা। তারপর দেশজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় দর্শকশূণ্য মাঠেই অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সেরা টি-২০ লিগটি। তবে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে বিসিসিআই।

আগামী ১৯ সেপ্টেম্বর হাইভোল্টেজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই আইপিএল আয়োজিত হওয়ায় দেশের ক্রিকেটারদের টি-২০ ফর্ম দেখতে মুখিয়ে আছেন ক্রীড়া অনুরাগীরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top