News Flash

  • Home
  • Uncategorized
  • Mismanagement in Tripura : দিল্লীতে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার অপশাসনের চিত্র তুলে ধরলেন মানিক সরকার ও সীতারাম ইয়েচুরি
Image

Mismanagement in Tripura : দিল্লীতে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার অপশাসনের চিত্র তুলে ধরলেন মানিক সরকার ও সীতারাম ইয়েচুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ দিল্লীতে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার অপশাসনের চিত্র তুলে ধরলেন বিরোধী দলনেতা তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷


মঙ্গলবার দিল্লীতে সিপিএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে সীতারাম ইয়েচুরি বলেন, ত্রিপুরায় বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে৷ বিজেপির অপশাসন চলছে৷ এই রাজ্যের মানুষ বিজেপির অপশাসনে অতিষ্ট হয়ে রাস্তায় নামছেন প্রতিবাদ করতে৷ আর সিপিএম সহ বামদলগুলি প্রতিবাদী কন্ঠকে জোরদার করতে গেলেই হামলা হুজ্জুতি চালানো হচ্ছে৷
ইয়েচুরি আরও অভিযোগ করেছেন বিজেপির শাসনে ত্রিপুরায় ২১জন সিপিএম নেতা কর্মী খুন হয়েছেন৷ বিভিন্ন জায়গায় সিপিএম পার্টি অফিস সহ নেতা কর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে৷ সবগুলি ঘটনার ক্ষেত্রে পুলিশ নীরব দর্শকের ভূমিকায়৷ তিনি দাবী জানান হামলাকালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ যেসব নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করতে হবে৷


সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলেনতা তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বলেন, ত্রিপুরায় ভারতের সাংবাদিক কাজ করছে না৷ গত ৪১ মাসে জনগণ অতিষ্ট হয়ে পড়ছে৷ প্রতিটি নির্বাচনে হোলসেল রিগিং করা হচ্ছে৷ গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা যে অনেক বেশী গুরুত্বপূর্ণ সেটা বিজেপি রাখতে চাইছে না৷ বিরোধী দলগুলির গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে৷ তিনি বলেন, সিপিএম বিধায়করা নিজ নির্বাচনী কেন্দ্রে যেতে পারছে না৷ তিনি বলেন, তাঁকে ১৫ বার বাধা দেয়া হয়েছে বিভিন্ন জায়গায় যাতায়াতের ক্ষেত্রে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top