News Flash

  • Home
  • Uncategorized
  • Proxy to a Tripura examinee : নীট পরীক্ষায় ত্রিপুরার পরীক্ষার্থীর প্রক্সি দিতে গিয়ে বারানসিতে ধৃত দুই
Image

Proxy to a Tripura examinee : নীট পরীক্ষায় ত্রিপুরার পরীক্ষার্থীর প্রক্সি দিতে গিয়ে বারানসিতে ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ নীট পরীক্ষায় ত্রিপুরার ছাত্রীর জন্য প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন বিডিএস-র ছাত্রী৷ বারাণসী পুলিশ ওই প্রক্সি ছাত্রী এবং তাঁর মা-কে গ্রেফতার করেছে৷ অবশ্য, ত্রিপুরার ওই মেডিকেল পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি৷ কারণ, রাজ্য পুলিশের কাছে এ-সংক্রান্ত খবর এখনো এসে পৌছায়নি৷ খবরে প্রকাশ, সোলের দল ওই জালিয়াতির সাথে জড়িত৷


জাতীয় স্তরের একাধিক হিন্দি দৈনিকে প্রকাশিত খবরে জানা গেছে, গত রবিবার বারাণসীর সারনাথের সোনাতালাব স্থিত মেডিকেলে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নীট) কেন্দ্রে ত্রিপুরার পরীক্ষার্থী হীনা বিশ্বাসের প্রক্সি দিতে গিয়ে বিএইচইউ-র বিডিএস-র দ্বিতীয় বর্ষের ছাত্রী জুলি কুমারীকে পুলিশ গ্রেফতার করেছে৷ সাথে তার মা ববিতা কুমারীকেও পুলিশ গ্রেফতার করেছে৷ টাকার লোভে জালিয়াতির সাথে জড়িয়ে পড়লেন মা ও মেয়ে৷


জানা গেছে, জুলির বাবা মুন্না কুমার সব্জি বিক্রেতা৷ ওই জালিয়াতির সাথে তারও যোগ রয়েছে বলে পুলিশের অনুমান৷ তবে, সোলের দলের মাস্টার মাইন্ডকে জালে তোলার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়েছে৷ প্রকাশিত সংবাদে জানা গেছে, ৪৪১১১১২০৪১ রোল নম্বরের পরীক্ষার্থী ত্রিপুরার বাসিন্দা হীনা বিশ্বাস ও তার বাবা গোপাল বিশ্বাস টাকার বিনিময়ে প্রক্সি ব্যবস্থা করেছিলেন৷ ৫ লক্ষ টাকায় রফা হয়েছিল৷ তাতে স্পষ্ট, সোলের দলের বিস্তার ত্রিপুরা পর্যন্ত ছড়িয়েছে৷
এদিকে, ওই জালিয়াত দলের সদস্যদের পাশাপাশি হীনা বিশ্বাসকে খুঁজে বের করার জন্য পুলিশের চারটি দল গঠন করা হয়েছে৷ তবে, ত্রিপুরা পুলিশের কাছে এখনো এ-বিষয়ে কোন খবর আসেনি৷ রাজ্য পুলিশ সুত্রে দাবি, নীট পরীক্ষায় ত্রিপুরার পরীক্ষার্থীর প্রক্সি দিতে দুই জনের গ্রেফতারের ঘটনায় তদন্তে ত্রিপুরা পুলিশের কাছে তথ্য আসেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top