News Flash

  • Home
  • Uncategorized
  • BMS calls for blockade of railways : ধর্মনগরে পৃথক রেলওয়ে ডিভিশন সহ চার দফা দাবিতে জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিল বিএমএস
Image

BMS calls for blockade of railways : ধর্মনগরে পৃথক রেলওয়ে ডিভিশন সহ চার দফা দাবিতে জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিল বিএমএস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। ধর্মনগরে পৃথক রেল ডিভিশন স্থাপন সহ গুচ্ছ দাবিতে উত্তর ত্রিপুরায় রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ(বিএমএস)। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করবে উত্তর ত্রিপুরা জেলা বিএমএস।


এ-বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা বিএমএসের সম্পাদক বিপ্লব দাস জানান, ত্রিপুরায় পৃথক রেলওয়ে ডিভিশনের দাবি দীর্ঘদিনের। তাছাড়া, যান চালকদের জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এনে স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত করা, মোটর শ্রমিকদের ন্যুনতম মাসিক ভাতা প্রদান এবং তাঁদের বিপিএল অন্তর্ভুক্ত করে সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে সোচ্চার হয়েছে বিএমএস। ওই চার দফা দাবির সমর্থনে উত্তর ত্রিপুরা জেলায় লাগাতর প্রচার চালিয়েছে বিএমএস।


তিনি বলেন, ওই চার দফা দাবিতে আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ৮ নম্বর জাতীয় সড়ক এবং রেল অবরোধ করবে বিএমএস। তাঁর আহবান, বিএমএসের যুক্ত সকলে ওই অবরোধ কর্মসূচিতে সামিল হন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top