News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura police did not allow Abhishek Banerjee’s march : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ, দিন বদল করে ১৬ সেপ্টেম্বর রাস্তায় নামবে তৃণমূল
Image

Tripura police did not allow Abhishek Banerjee’s march : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ, দিন বদল করে ১৬ সেপ্টেম্বর রাস্তায় নামবে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। অনুমতি না পেয়ে ত্রিপুরায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার তারিখ বদল করেছে দল। ১৫ সেপ্টেম্বরের বদলে ১৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় পদযাত্রায় সামিল হবেন। আজ তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। তাঁর বক্তব্য, ষড়যন্ত্র করে ১৫ সেপ্টেম্বর তৃণমূলের পদযাত্রা বানচালের চেষ্টা হয়েছে। তাই, পুলিশকে দিয়ে বিজেপি সাজানো নাটক মঞ্চস্থ করেছে। কারণ, বিজেপি তৃণমূলকে ভয় পেয়েছে। তাঁর সাফ কথা, ১৬ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পদযাত্রা করবেই।


প্রসঙ্গত, ত্রিপুরায় বিজেপি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ এনে তৃণমূল কংগ্রেস আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রার আয়োজন করেছিল। সে মোতাবেক পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্ত, একই দিনে এবং একই সময়ে অন্য রাজনৈতিক দলের রেলি রয়েছে, তাই তৃণমূলকে পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। ওই ঘটনায় তৃণমূল কংগ্রেস ত্রিপুরা পুলিশ এবং বিজেপি নিশানা করেছে।


তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, পুলিশ প্রশাসন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বানচালের চেষ্টায় রয়েছে। তাই তিনি পুলিশের কাছে জানতে চেয়েছেন, ১৫ সেপ্টেম্বর কোন রাজনৈতিক দলকে রেলি করার অনুমতি দেওয়া হয়েছে এবং তারা কবে নাগাদ অনুমতির জন্য আবেদন জানিয়েছিল। তিনি সুর চড়িয়ে বলেন, পুলিশ প্রশাসন আদতে বিপ্লব কুমার দেবের গুলামী করছে। তাই, বিজেপি ভয় পেয়ে তৃণমূলের পথ আটকাচ্ছে।

এদিন কুণাল ঘোষ বলেন, আজ প্রমাণিত হয়েছে ত্রিপুরায় বিজেপি এবং তার শাখা-প্রশাখা তৃণমূলকে ভয় পেয়েছে। তাঁর দাবি, মানুষের তৃণমূলকে গ্রহণের প্রবণতা বিজেপিকে ভয় পেতে বাধ্য করছে। তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে ঘিরে ত্রিপুরায় মানুষের মধ্যে বিপুল উত্সাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাই, ওই পদযাত্রা বিঘ্ন করার যাবতীয় প্রয়াস নিয়েছে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের পুলিশ।


তাঁর বক্তব্য, তৃণমূল পদযাত্রার জন্য আবেদন জমা দেওয়ার সময় অন্য কোন রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না। কিন্ত, হটাত অন্য দলের কর্মসূচি তৈরী হয়ে গেছে। তাঁর দাবি, পুলিশের চিঠির বক্তব্য স্ববিরোধী। কারণ, কখনো তৃণমূলের নির্ধারিত রুটে অন্য দলের রেলি হবে বলছে, কখনো সমগ্র আগরতলা জুড়েই অন্য রাজনৈতিক দল রেলি করবে বলে পুলিশ জানাচ্ছে। তিনি বিদ্রুপের সুরে বলেন, পুলিশের ওই চিঠি চরম হাস্যকর এবং বালখিল্যতার পরিচয়।


তাঁর দাবি, আগামী ১৫ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনসমুদ্র হবে আন্দাজ করতে পেরেই পুলিশকে হাতিয়ার করে চক্রান্ত করেছে বিজেপি। তবে, পদযাত্রা থেকে পিছিয়ে আসবে না তৃণমূল। ১৫ সেপ্টেম্বরের বদলে ১৬ সেপ্টেম্বর আগরতলায় তৃণমূলের পদযাত্রায় হাঁটবেন অভিষেক। কুণাল বাবু জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূল ষড়যন্ত্র হচ্ছে দেখেও সৌজন্যতা দেখাবে। অসীম ধৈর্য্যের পরিচয় দেবে। সাথে সহিষ্ণুতা এবং উন্নয়নের বার্তা দেবে। কিন্ত, কোন বাধা মানবে না। তাঁর কটাক্ষ, পদযাত্রায় অনুমতি না দিয়ে ত্রিপুরা পুলিশ নোংরামির সাথে অন্যায়ও করেছে। তাই, ১৬ সেপ্টেম্বর পদযাত্রার অনুমতি না দেওয়া হলেও রাস্তায় নামবেই তৃণমূল, হুশিয়ারী দেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top