News Flash

  • Home
  • Uncategorized
  • Police sized vehicles : গরু বোঝাই করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ দুটি গাড়ি আটক করেছে
Image

Police sized vehicles : গরু বোঝাই করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ দুটি গাড়ি আটক করেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। আইন-কানুনের তোয়াক্কা না করে গাড়িতে গরু বোঝাই করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ দুটি গাড়ি আটক করেছে ।দুটি গাড়ির চালককে আটক করেছে পুলিশ। কোনও ধরনের অনুমতি ছাড়া অবৈধভাবে গরু বোঝাই করার ফলে গরু বোঝাই গাড়ি সহ ২ জন চালকে আটক করেছে রাধা কিশোর পুর থানার পুলিশ। ঘটনা উদয়পুরে। সংবাদ সূত্রে জানা যায়, সোমবার উদয়পুর গর্জিতে ছিলো সাপ্তাহিক গরুর হাট বাজার।

সেই বাজার থেকে কোনও ধরনের অনুমতি ছাড়া এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা ছাড়াই দুইটি মালবোঝাই ম্যাক্সি ট্রাকে করে গরুগুলিকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় চেকিং এ বসা রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে আটক হয়। এই বিষয়ে রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ জানান, গর্জির সাপ্তাহিক গরু বাজার থেকে কোনও ধরনের অনুমতি ছাড়া এবং গাড়িতে অত্যাবশ্যকীয় জিনিসপত্র না রেখে গরু বোঝাই করে নিয়ে যাওয়ার ফলে গাড়ি সহ গাড়ি চালকদের আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসা হয়।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এধরনের বেআইনি কাজকর্ম বন্ধ করার জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top