News Flash

  • Home
  • Uncategorized
  • Sacked teacher died : চাকরিচ্যুত আরো এক শিক্ষক প্রয়াত হলেন
Image

Sacked teacher died : চাকরিচ্যুত আরো এক শিক্ষক প্রয়াত হলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। চাকরিচ্যুত আরো এক শিক্ষক প্রয়াত হলেন। তার নাম লিটন দাস। বয়স ৩৮ বছর।বাড়ি এডি নগর শঙ্করাচার্য বিদ্যালয়ের পাশে l চাকরীচ্যুত ১০৩২৩ এর আরো এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বিগত ১৯ মাস ধরে চাকুরিচ্যুত হওয়ার পর থেকে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি।কবিরাজ টিলা বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি l বাড়ি এডি নগর শঙ্করাচার্য বিদ্যালয়ের পাশে l শিক্ষকতার চাকরি চলে যাওয়ার পর থেকে খুবই চিন্তা মগ্ন ছিলেন শিক্ষক লিটন দাস।

চাকরি থাকাকালীন অবস্থায় ব্যাংক থেকে ঋণ নিয়ে ছিলেন ।সেই ঋণের টাকা শোধ করতে পারেননি ।তারপর থেকেই অসুস্থ হয়ে যান। প্রথমে তাকে আইজিএম হাসপাতালে, তারপরে জিবি হাসপাতাল ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা পরিষেবা সঠিক মত দেওয়া হয়নি বলে জানান প্রয়াত শিক্ষক লিটন দাসের বোন। সোমবার সকালে শিক্ষক লিটন দাসের অকাল মৃত্যুতে শোকাহত পরিবার পরিজনরা। এনিয়ে চাকরিচ্যুত শিক্ষকদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top