News Flash

  • Home
  • Uncategorized
  • Bridge become dilapidated : আমবাসা মহকুমার চান্দ্রাই ছড়ার উপর ব্রিজটি বেহাল দশায় পরিণত হয়েছে
Image

Bridge become dilapidated : আমবাসা মহকুমার চান্দ্রাই ছড়ার উপর ব্রিজটি বেহাল দশায় পরিণত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। ধলাই জেলার আমবাসা মহকুমার চান্দ্রাই ছড়ার উপর ব্রিজটি বেহাল দশায় পরিণত হয়েছে। সরকারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে। ধলাই জেলার আমবাসার চান্দ্রাই ছড়ার উপর ব্রিজটি উপর ব্রিজটির বেহাল দশা। সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। ক্ষোভে ফুঁসছে যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। ঘটনার বিবরণে জানা যায় আমবাসা মহকুমার চান্দ্রাই ছড়ার উপর ব্রিজটি বেহাল দশায় পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে।

যেকোনো দিন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এই ব্রিজটির বিভিন্ন জায়গার মেটেলিঙ গুলি উঠে গেছে। পাথর ও সিমেন্টের ঢালাই উঠে গিয়ে ব্রিজের মধ্যে ঢালাাই ব্যবহার করা লোহার রড গুলি উঠে রয়েছে। ব্রীজটির বেহাল দশার কারণে যান চালকরাও অতিষ্ঠ হয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে অটোচালক বলেন, অনেকদিন ধরে ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভালোভাবে ব্রিজটিকে রিপেয়ারিং করা হয় না।যার ফলে গাড়ি চালকরা সমস্যায় পড়তে বাধ্য হচ্ছেন। অবিলম্বে বৃষ্টি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য এলাকাবাসী এবং যানবাহনের চালকরা দাবি জানিয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top