নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১২ সেপ্ঢেম্বর৷৷ পাম্প মেশিন ফেটে গুরুতর আহত এক মহিলা৷ আহত মহিলার নাম মায়াদেবী ত্রিপুরা(৩৪) স্বামী তীর্থ মোহন ত্রিপুরা৷ ঘটনাটি ঘটে রবিবার সকাল ৭টা নাগাদ রইস্যাবাড়ি থানাধীন পূর্বসিং পাড়ায়৷ ঘটনার বিবরনে জানা যায় যানবাহনের চাকায় হাওয়া ভড়ার পাম্প মেশিনটি ওভার চার্জ হয়ে হঠাৎ ফেটে যায়৷
তাতে পাম্প মেশিনের একটা যন্ত্রাংশ ছিটকে মহিলার পেটে লেগে রক্তাক্ত হয়৷ সঙ্গে সঙ্গে মহিলাকে দ্রুত নিকটবর্তী রইস্যাবাড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় মহিলাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে রেফার করে৷ গন্ডাছড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মহিলার প্রাথমিক চিকিৎসা করে ওনার উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে৷ সকাল সকাল মাম্প মেশিনের বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

