News Flash

  • Home
  • প্রধান খবর
  • Demanding exemplary punishment : আক্রমণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে এবার গর্জে উঠলো উত্তর জেলার ধর্মনগরের সংবাদ কর্মীরা
Image

Demanding exemplary punishment : আক্রমণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে এবার গর্জে উঠলো উত্তর জেলার ধর্মনগরের সংবাদ কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। সংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর আক্রমণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে এবার গর্জে উঠলো উত্তর জেলার ধর্মনগরের সংবাদ কর্মীরা। গত ৮ সেপ্টেম্বর রাজধানীর বুকে একই সাথে ৪ টি সংবাদ মাধ্যমের কার্যালয় দুষ্কৃতীদের আক্রমণে তছনছ হয়ে যায়। একই দিনে দুষ্কৃতীদের আক্রমনের মুখে পরে উদয়পুরের দূরন্ত টিবি নামক আরো একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। পাশাপাশি আগরতলার পিবি ২৪ নামক সংবাদ মাধ্যমে কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হন এক সাংবাদিক। একি সাথে দুষ্কৃতীরা প্রতিবাদি কলম নামক সংবাদ মাধ্যমের সম্পাদক অনল রায় চৌধুরীর ব্যাক্তিগত গাড়িটি ভেঙ্গে আগুন জ্বালিয়ে দেয়।

সংবাদ মাধ্যমের উপর এমন ভয়ঙ্কর আক্রমনের প্রতিবাদে ইতিমধ্যে গোটা রাজ্যের সংবাদ কর্মীরা গর্জে উঠতে শুরু করেছে।৮ সেপ্টেম্বর দুষ্কৃতীদের দ্বারা রাজ্যের সংবাদ মাধ্যমের উপর আক্রমনের প্রতিবাদে শনিবার বিকেলে ধর্মনগর মহকুমার সকল অংশের সাংবাদিকরা একত্রিত ভাবে রাস্তায় নামলো। শনিবার বিকেলে মহকুমার সকল সাংবাদিকরা ধর্মনগর পুরাতন মোটর স্টেন্ডে জমায়েত হয়ে গলায় প্লে কার্ড ঝুলিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উত্তর ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের গেটের সম্মুখে বেশ কিছু সময় দাড়িয়ে থেকে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে। কর্মসূচি শেষে ধর্মনগরের সম্মিলিত সংবাদকর্মীরা সংবাদ মাধ্যমের উপর আক্রমণকারী দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিকের মারফত রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।অবিলম্বে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর হামলার ঘটনা বন্ধ না হলে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top