News Flash

  • Home
  • Uncategorized
  • Sudden fire at the power line : আইজিএম হাসপাতালে টিকিট কাউন্টারে হঠাৎ করে বিদ্যুৎ লাইনে আগুন
Image

Sudden fire at the power line : আইজিএম হাসপাতালে টিকিট কাউন্টারে হঠাৎ করে বিদ্যুৎ লাইনে আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। আইজিএম হাসপাতালে একটি টিকিট কাউন্টারে হঠাৎ করে বিদ্যুৎ লাইনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


রাজধানী আগরতলা শহরে আইজিএম হাসপাতালে শনিবার টিকিট কাউন্টারে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে আসা রোগী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা আইজিএম হাসপাতালে এসেছি প্রায় আধাঘন্টা সময় দেরি করে। তাতে হাসপাতালে রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে হয় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। গণরোষের মুখে পড়ে দমকল বাহিনীর জওয়ানরা। তাদের দায়িত্ব জ্ঞান নিয়োগ নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। রাজধানী আগরতলা শহরের একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কেন এত দেরিতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অগ্নিকাণ্ডে অবশ্য বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা তদন্ত করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top