News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানের পরিস্থিতি ভীষণ দুর্বল, ভারতের জন্যও চিন্তার : তিরুমূর্তি
Image

আফগানিস্তানের পরিস্থিতি ভীষণ দুর্বল, ভারতের জন্যও চিন্তার : তিরুমূর্তি

নিউইয়র্ক, ১০ সেপ্টেম্বর (হি.স.): তালিবানের দখলে থাকা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে ‘ভীষণ নড়বড়ে ও দুর্বল’ বললেন টি এস তরুমূর্তি। আফগানিস্তান থেকে রাষ্ট্রসঙ্ঘের একটি বিতর্কে অংশ নেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। ওই বিতর্কে অংশ নিয়ে তিনি বলেছেন, “আফগানিস্তানের পরিস্থিতি এখন খুবই দুর্বল। নিকটতম প্রতিবেশী এবং সে দেশের জনগণের বন্ধু হিসেবে, বর্তমান পরিস্থিতি আমাদের জন্যও চিন্তার বিষয়।” একইসঙ্গে তরুমূর্তি জানিয়েছেন, “কোনও দেশকে হুমকি ও হামলার জন্য আফগানিস্তানকে ব্যবহার করা যাবে না, জঙ্গিদের আশ্রয় ও প্রশিক্ষণও দেওয়া যাবে না অথবা জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা এবং অর্থ দেওয়াও যাবে না।”

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি আরও বলেছেন, “বিগত এক মাসের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতির নাটকীয় পরিবর্তন দেখেছি আমরা। আগস্ট মাসেই নিরাপত্তা পরিষদ তিন-বার বৈঠক করেছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সম্মিলিতভাবে সুস্পষ্ট হয়েছে।” কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার প্রসঙ্গও উত্থাপন করেছেন তরুমূর্তি। তিনি বলেছেন, “গত মাসে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা বুঝিয়ে দিচ্ছে সন্ত্রাসবাদ আফগানিস্তানের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top