News Flash

  • Home
  • Uncategorized
  • ABVP has filed a case : পুলিশের বিরুদ্ধে থানায় মামলা এবিভিপির
Image

ABVP has filed a case : পুলিশের বিরুদ্ধে থানায় মামলা এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ এসডিপিও রমেশ যাদব ও ইন্সপেক্টর সুমন্ত ভট্টাচার্যের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় এফআইআর দাখিল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ ডায়েট কলেজের ছাত্র-ছাত্রীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তার অফিসের সামনে ধরনা আন্দোলন চলাকালে পুলিশের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করে আগরতলা পশ্চিম থানায় মামলা দায়ের করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷এসডিপিও রমেশ যাদব ও ইন্সপেক্টর সুমন্ত ভট্টাচার্যের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় এফআইআর দাখিল করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতৃবৃন্দ অভিযোগ করেন তারা কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের অফিসের সামনে প্রতিবাদ-বিক্ষোভ ধরনায় বসেছিল৷

শান্তিপূর্ন প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন চলাকালে এসডিপিও রমেশ যাদব ও ইন্সপেক্টর সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিপেটা চালায়৷ তাতে বেশ কয়েক জন ছাত্র-ছাত্রীী আহত হয়৷ তাদেরকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে৷ দুজন পুলিশ অফিসারের কাজ করবে তীব্র অসন্তোষ ব্যক্ত করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা৷ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top