News Flash

  • Home
  • Uncategorized
  • Youth arrested with three pistols : ধর্মনগরে তিনটি পিস্তল সহ ধৃত যুবক, জেরা করে বদরপুরে গ্রেপ্তার মহিলা
Image

Youth arrested with three pistols : ধর্মনগরে তিনটি পিস্তল সহ ধৃত যুবক, জেরা করে বদরপুরে গ্রেপ্তার মহিলা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ সেপ্ঢেম্বর৷৷ দুরপাল্লার ট্রেনে সফররত এক যুবককে তিনটি পিস্তল সহ পুলিশ গ্রেফতার করেছে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে দেওঘর এক্সপ্রেস থেকে ধর্মনগর থানার পুলিশ জয়মনি চাকমাকে গ্রেফতার করেছে৷ আজ তাকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ৷


ধৃত জয়মণির জবানবন্দির ভিত্তিতে অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর থেকে জনৈক মহিলাকে গ্রেফতার করে ধর্মনগর থানায় নিয়ে এসেছে পুলিশ৷ ধৃত মহিলা দক্ষিণ ত্রিপুরা জেলার নতুন বাজারের বাসিন্দা শৈলরানি চাকমা বলে জানিয়েছেন এসডিপিও আইপিএস কান্তা জাংগির৷
ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, দেওঘর এক্সপ্রেসে এক যুবক অস্ত্র নিয়ে ত্রিপুরায় ঢুকছে, এমনই খবর এসেছিল৷ ওই খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ রেল স্টেশনে ছুটে যান৷ বুধবার রাত তিনটা নাগাদ ওই ট্রেন স্টেশনে ঢুকতেই তাতে তল্লাশি শুরু করে পুলিশ৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ধলাই জেলায় রইস্যাবাড়ি বিরাধন পাড়ার বাসিন্দা জয়মনি চাকমাকে আটক করে৷ তার কাছ থেকে তিনটি পিস্তল উদ্ধার হয়েছে৷


তাঁকে গ্রেফতার করে পুলিশ ধর্মনগর থানার লক আপে রেখেছে৷ সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে পুলিশ সুত্রে দাবি৷ এদিকে, যুবকের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনা ভীষণ রহস্যজনক বলে মনে করা হচ্ছে৷ কারণ, ত্রিপুরায় বর্তমানে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে৷ এরই মধ্যে পিস্তল উদ্ধার গভীর চিন্তায় ফেলেছে পুলিশ প্রশাসনকে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top