News Flash

  • Home
  • প্রধান খবর
  • Attempted murder by chopping husband : পরকীয়ায় আসক্ত স্বামী স্ত্রী ও পুত্র সন্তানকে কুপিয়ে খুনের চেষ্টা
Image

Attempted murder by chopping husband : পরকীয়ায় আসক্ত স্বামী স্ত্রী ও পুত্র সন্তানকে কুপিয়ে খুনের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় গার্হস্থ্য হিংসায় মা ও ছেলে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ ধলাই জেলার কমলপুরে স্ত্রী এবং পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্বামী৷ অভিযুক্ত বিকাশ দেবনাথ বর্তমানে পলাতক৷ তার স্ত্রী সীতা দেবনাথ ও পুত্র সন্তান আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷


বিকাশ দেবনাথ পেশায় টিএসআর জওয়ান৷ স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদকে ঘিরে সংসারে ভীষণ অশান্তি ছিল৷ কারণ, বিকাশ পরকীয়ায় আসক্ত বলে অভিযোগ তাঁর স্ত্রীর৷ তাই বিষয়টি টিএসআর কর্তৃপক্ষের নজরে নেওয়া হলে স্ত্রীর আবেদনে বিকাশের বেতনের অর্ধেক তাঁকে দেওয়া হচ্ছে৷ বর্তমানে বিকাশের স্ত্রী ছেলেকে নিয়ে ভাইয়ের সাথে থাকেন৷ গতকাল রাতে ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে ভোজালি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে টিএসআর জওয়ান বিকাশ৷ মহিলার ভাই একই ঘরে ছিলেন৷ তাই তিনি তাঁদের বাঁচাতে এগিয়ে যান৷ তখন বিকাশ সেখান থেকে পালিয়ে যায়৷
রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷ কিন্তু তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা দুজনকেই জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে হাসপাতালে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ পুলিশ ওই ঘটনায় মামলা নিয়েছে৷ অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ৷

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top