News Flash

  • Home
  • Uncategorized
  • 5 people were awarded : শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জনকে বিভিন্ন সন্মানে ভূষিত করা হল
Image

5 people were awarded : শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জনকে বিভিন্ন সন্মানে ভূষিত করা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ আদর্শ শিক্ষকরাই আদর্শ ছাত্র তৈরীর মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে অগ্রনী ভূমিকা নিয়ে থাকেন৷ শিক্ষকদের সঠিক মার্গ দর্শনেই ছাত্রছাত্রীদের স্বনির্ভর ভবিষ্যৎ নির্মিত হয়৷ ছাত্রছাত্রীদের সুুনিশ্চিত ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে শিক্ষার ভিতকে আরও মজবুত করতে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ৬০তম শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিক’তিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জনকে বিভিন্ন সন্মানে ভূষিত করা হয়৷ বাহারুল ইসলাম মজমদার ও পিযুষ কান্তি সরকারকে পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সম্মানে সম্মানিত করা হয়৷ মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য সম্মানে ভূষিত করা হয় ডা. জয়ন্ত রায়কে৷ মহারানী তুলসীবতী সম্মান প্রদান করা হয় মহারাজা বীরবীক্রম কলেজের অধ্যাপিকা দীপান্বিতা চক্রবর্তী (রায়চৌধুরী) কে৷ শ্যামাপ্রসাদ মুখার্জী মরণোত্তর সম্মান প্রদান করা হয় অমল রঞ্জন গুপ্তকে৷ তার পক্ষে এই সম্মান গ্রহণ করেন পুত্র বাসব গুপ্ত৷ এছাড়াও ৩৯ জন শিক্ষক শিক্ষিকা, ৯টি বিদ্যালয় এবং ২টি মহাবিদ্যালয়কে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এদিন সম্মানিত করা হয়৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহান দার্শনিক ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নির্দেশিত পথকে অনুসরন করতে পারলে স্বার্থকতা আসবে৷ সবকা সাথ সবকা বিকাশের পাশাপাশি প্রয়োজন সবকা সাথ সবকা প্রয়াস৷ সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সার্বিক বিকাশ সম্ভব৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, সূর্যকিরণ সৃষ্টির প্রতীক৷ চাঁদের তুলনায় সূর্যের প্রকাশ অনেক বেশি৷ চাঁদ ও সূর্যের প্রকাশের তুলনা টানলে সূর্যের গুরুত্ব সহজেই অনুমান করা সম্ভব৷ ’সূর্যদেব’ নামের মধ্যে অভিভাবকত্ব নিহিত রয়েছে৷ সূর্য মানে পজিটিভিটি৷ ঠিক তেমনি ইতিবাচক মানসিকতা নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশিত বিকাশের ধারায় কাজ করছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত দিনে রাজ্যে একটি নেতিবাচক মানসিকতার প্রভাব পরিলক্ষিত হয়েছে৷ বর্তমানে আর কেন্দ্রীয় ব’নার কথা না বলে ইতিবাচক দৃষ্টিকোন থেকে সবার সার্বিক বিকাশে কাজ করছে রাজ্য সরকার৷ সমস্ত প্রতিশ্রতি পূরণের লক্ষ্যে কাজ করার পাশাপাশি উন্নয়নের নিরিখে এর বাইরেও দলমতের ঊর্ধে উঠে অনেক কাজ হচ্ছে রাজ্যে৷ দলীয় কার্যালয়ের নয়, মহাকরণ থেকে মানুষের কল্যাণে নীতি নির্ধারণ করে কাজ করছে রাজ্য সরকার৷ যার ফলশ্রতিতে মানুষের সার্বিক জীবন মান উন্নয়নের পাশাপাশি বেড়েছে গড় আয়৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, জন্মের পরই আপনা আপনি সফলতা আসেনা৷ এরজন্য প্রয়োজন একটি স্বচ্ছ এবং সঠিক ব্যবস্থাপনা৷ আর সেই লক্ষ্যেই গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের স্বনির্ভর ভবিষ্যৎ নির্মানের লক্ষ্যে বিশেষ ভূমিকা রয়েছে শিক্ষকদের৷ ইতিবাচক ব্যবস্থাপনা ও মানসিকতাই পারে সুুন্দর সমাজব্যবস্থা গড়ে তুলতে৷ অন্ত্যোদয় পরিবারের সন্তানও যেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা বি’ানী আব্দুল কালামের মত ব্যাক্তিত্ব হিসেবে নিজেকে তৈরী করতে পারে, শিক্ষায় সেই সুুযোগ তৈরিতে গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ বর্তমানে রাজ্যে স্বনির্ভরতার মানসিকতা গড়ে উঠেছে৷ উন্নত যোগাযোগ ব্যবস্থা হাইওয়ে, এ’প্রেস ট্রেন, বিমান পরিষেবার উন্নয়ন রাজ্যের উন্নয়নের গতিকে আরও ত্বরান্নিত করেছে৷


স্টার্ট আপ, আইটি হাব, স্পেশাল ইকোনমিক জোন রোজগারের নতুন পথ দেখাচ্ছে৷ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মাথা তুলে দাড়াচ্ছে ভূমিকম্পন রোধক বহুতল দালান বাড়ি৷ মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যে বসবাসরত মিজোরাম থেকে আসা রিয়াংদের দীর্ঘ প্রতিক্ষিত সমস্যা সমাধানের বিগতদিনে আন্তরিকতার ঘাটতি থাকলেও বর্তমানে ইতিবাচক মানসিকতা নিয়ে তার স্থায়ী সমাধান করা হয়েছে৷ সম্পতি দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় রিয়াং শরনার্থীদের স্থায়ী বাসস্থান, অন্ত্যোদয় পরিবারে অন্তভূক্ত করার মাধ্যমে বিভিন্ন সুুযোগ সুুবিধা প্রদানসহ তাদের জীবন মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ এর থেকেই অনুমান করা যায় বর্তমান সরকার কতটা আন্তরিক ও ইতিবাচক দৃষ্টিসম্পন্ন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষাদপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিভিন্ন পদে নিয়োগ হয়েছে৷ আরও প্রায় ৪,৯০০ পদে বিভিন্ন দপ্তরের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে৷ রাজ্যের মানুষ অনুমান করতে পারছে একটা শুভদিক উন্মোচিত হচ্ছে রাজ্যে৷ আশার কিরণ দেখতে পারছেন তারা৷ এরফলে সরকারের প্রতি মানুষের প্রত্যাশা বাড়ছে৷ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের জন্য রাজ্যের শিক্ষার মান উন্নত হয়েছে৷ যার ফলশ্রতিতে অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের সরকারি বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হচ্ছেন৷ একটা অংশের ছাত্রছাত্রীদের গনিত সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নতুন দিশা প্রকল্প হাতে নেওয়া হলেও কোভিড অতিমারীর জন্য সম্পর্ণ লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা তৈরী হয়৷ কিন্তু আগামী ১৪ নভেম্বরের মধ্যে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণে হলে উপস্থিত শিক্ষকদের শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী৷


অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বর্তমান সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ যার ফলশ্রতিতে পি জি আই অনুসারে গ্রেড ৫ থেকে ত্রিপুরা বর্তমানে গ্রেড ১ উঠে এসেছে৷ প্রধানমন্ত্রী মার্গ দর্শনে শিক্ষা তার মর্যাদা ফিরে পাচ্ছে৷ জাতীয় শিক্ষানীতি ইতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে শিক্ষাক্ষেত্রে৷ শিক্ষকরাই হলেন ছাত্রছাত্রীদের সুুনাগরিক হিসেবে তৈরী করার শিল্পী বা কারিগর৷ ত্রিপুরাকে শিক্ষা সহ সমগ্র ক্ষেত্রে উন্নয়নে নিরিক্ষে সর্বশ্রেষ্ঠ প্রদেশ নির্মানের ক্ষেত্রে কাজ করছে সরকার৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে যাদের অবদান রয়েছে তার পাশাপাশি রাজন্য শাসিত ত্রিপুরায় বা ত্রিপুরা পূর্ণ লাভের পর যাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে তাদেরকেও সম্মানিত করার উপর গুরুত্ব আরোপ করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব কুমার অলক বলেন, নিজেদের ’ানের বিকাশ মেলে ধরার ক্ষেত্রে গুরুর অবদান অনস্বিকার্য৷ কুমুর পাড়ায় মৃত শিল্পীরা যেমন মাটিকে বিভিন্ন পাত্রে রূপদেয়, ঠিক তেমনি শিক্ষকরাও ছাত্রছাত্রীদের সঠিক দিশায় ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে কাজ করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাদপ্তরের সচিব সৌম্যা গুপ্তা, মধ্য শিক্ষা অধিকার ও বুনিয়াদি শিক্ষা অধিকারে অধিকর্তা চাঁদনী চন্দ্রন, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী এন সি শর্মা, রাজ্য উচ্চ শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রাক্তন উপাচার্য অরুনোদয় সাহা প্রমুখ৷ এদিনের অনুষ্ঠানে শিক্ষা সমাচার নামক মরনিকার আবরন উন্মচন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top