News Flash

  • Home
  • Uncategorized
  • Crisis-free veteran actress Saira Banu : সঙ্কটমুক্ত প্রবীণ অভিনেত্রী সায়রা বানু, এখনই নয় অ্যাঞ্জিওপ্লাস্টি
Image

Crisis-free veteran actress Saira Banu : সঙ্কটমুক্ত প্রবীণ অভিনেত্রী সায়রা বানু, এখনই নয় অ্যাঞ্জিওপ্লাস্টি

মুম্বই, ৫ সেপ্টেম্বর (হি.স) : সঙ্কটমুক্ত প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। তাঁকে আইসিইউ থেকে বের করা হয়েছে। অভিনেত্রীর ডায়বেটিস নিয়ন্ত্রণে এলেই করা হবে অ্যাঞ্জিওপ্লাস্টি। হিন্দুজা হাসপাতাল সূত্রে রবিবার এই তথ্য দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে দিন তিনেক আগের সঙ্কটজনক সায়রা বানুকে মুম্বইয়ের এই হাসপাতালে চিকিত্‍সাধীন করা হয়। স্বামী দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছেন এই অভিনেত্রী। এমন একটি গুজব রটলেও হিন্দুজা হাসপাতাল সেই গুজব উড়িয়ে দিয়েছে।

অভিনেত্রীর চিকিত্‍সক নীতিন গোখলে বলেন, ‘সায়রাজি অবসাদে ভুগছেন না। এমনকি তাঁর অবস্থা সঙ্কটজনক। তাই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়নি এই খবর ঠিক নয়। আমরা ওঁর ডায়বেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তারপরেই অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। তাই অভিনেত্রী চিকিত্‍সকদের সঙ্গে সহযোগিতা করছেন না। এই তথ্য ভুল।’
এদিন সকালেই সায়রা বানু এবং প্রয়াত দিলীপ কুমারের মুখপাত্র ফয়জল ফারুকি বলেন, ‘সায়রাজির চিকিত্‍সক নীতিন গোখলে বলেছেন অভিনেত্রীর বাম ভেন্ট্রিকুলারে সমস্যা রয়েছে। তাই ওঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। কিন্তু সেটা জরুরি নয়। তাই চিকিত্‍সক যা বলবেন, আমরা সেটাই করব। আপাতত তিনি সুস্থ এবং দিন কয়েকের মধ্যে বাড়ি ফিরবেন।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top