News Flash

  • Home
  • খেলা
  • Fail to win meda : টোকিও প্যারালিম্পিক্সে পদক জিততে পারল না প্রমোদ ভগত-পলক কোহলি জুটি
Image

Fail to win meda : টোকিও প্যারালিম্পিক্সে পদক জিততে পারল না প্রমোদ ভগত-পলক কোহলি জুটি

টোকিও, ৫ সেপ্টেম্বর (হি.স) : রবিবার টোকিও প্যারালিম্পিক্সে প্যারা-ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে নেমেছিলেন ভারতের প্রমোদ ভগত-পলক কোহলি জুটি। কিন্তু ভারতের এই দুই তারকা অ্যাথলিট দুর্দান্ত লড়াই করা সত্ত্বেও পদক জিততে পারলেন না। জাপানের জুটি আকিকো সুগিনো এবং দাইসুকে ফুজিহারার কাছে ২-০ ফলে পরাজিত হলেন প্রমোদ এবং পলক। ম্যাচের ফল ২১-২৩, ১৯-২১।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বর জাপানী জুটির বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেন প্রমোদ-পালক। একসময় পাঁচ পয়েন্টে লিড করছিলেন তারা। তবে লড়াই ছাড়েননি দাইশুকেরা। পরপর পয়েন্ট তুলে প্রথম সেট ১০-১০ করে ফেলে জাপানী জুটি। প্রমোদরা ১-২ পয়েন্টের লিড পেলেও ম্যাচের নিয়ন্ত্রন নিতে পারছিলেন না। ২০-২০ স্কোরলাইন থেকে স্নায়ুর চাপ সামলে প্রথম সেট দখল করেন জাপানী জুটিই। ২৩-২১ ব্যবধানে জিতে ১-০ এগিয়ে গিয়েছিলেন দাইশুকেরা।


দ্বিতীয় সেটের শুরুতে প্রমোদ-পালক খানিক এগোলেও অল্প সময়ের মধ্যে ৭-৪ লিড নেন দাইশুকেরা। ৬-১০ পিছিয়ে পড়া অবস্থায় ম্যাচে ফিরেছিলেন প্রমোদরা। হাড্ডাহাড্ডি দ্বিতীয় সেটে ১৩-১৩ থেকে দুই পয়েন্টের লিড নেয় জাপানী জুটি। রুদ্ধশ্বাস প্রত্যাবর্তনে ১৯-১৯ করে সমতা রাখবার চেষ্টায় খামতি ছিল না প্রমোদদের। তবে শেষরক্ষা হয়নি। ২১-১৯ দ্বিতীয় সেট জিতে নেন দাইশুকেরা। ভারতের প্যারা অলিম্পিক অভিযান শেষ হলো ১৯টি পদকেই।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top