News Flash

  • Home
  • Uncategorized
  • Cabinet will be formed in Afghanistan : আগামী সপ্তাহে আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা, জানাল তালিবান
Image

Cabinet will be formed in Afghanistan : আগামী সপ্তাহে আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা, জানাল তালিবান

কাবুল, ৫ সেপ্টেম্বর (হি.স) : ঘোষণা সত্ত্বেও আজও আফগানিস্তানে সরকার গঠন করতে পারল না তালিবান। তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেন, ‘‘নতুন সরকার গঠন এবং মন্ত্রিসভায় কারা থাকবেন, সেই ঘোষণা হবে আগামী সপ্তাহে।’’ এদিকে, পঞ্জশির দখলে এসেছে বলে দাবি করে গতকাল কাবুলে শূন্যে গুলিগোলা ছুড়ে উল্লাসে মেতে ওঠেন তালিবান যোদ্ধারা। সেই গুলিতে বেশ কয়েকটি শিশু-সহ অন্তত ১৭ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। শনিবারের পরে আজও কাবুলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। সরকারে মহিলাদের অন্তর্ভুক্তি, শিক্ষা, চাকরি-সহ বিভিন্ন মৌলিক অধিকারের দাবি তোলা সেই মিছিলে কাঁদানে গ্যাস ছুড়েছে তালিবান। রক্তাক্ত মুখ নিয়ে নার্গিস সাদ্দাত নামে এক সমাজকর্মী অভিযোগ করেছেন, তালিবান মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে।

এদিকে হক্কানি বলেন, ‘‘তালিবান নিজেদের মতো সরকার গড়ে নিতেই পারে। কিন্তু এমন একটা সরকার গড়ায় জোর দেওয়া হচ্ছে, যেখানে সমস্ত দল, গোষ্ঠী, সমাজের সমস্ত স্তরের যথাযথ প্রতিনিধিত্ব থাকবে। তালিবান একা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না।’’ বিশেষজ্ঞদের মতে, বিদেশি অর্থসাহায্যের পথ খোলা রাখার বড় দায় রয়েছে তালিবানের। সেই কারণেই একটি গ্রহণযোগ্য সরকার গঠনে বাড়তি যত্ন নিচ্ছে তারা। তিনি আরও জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ার এবং সদ্য-প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনির ভাই হাসমত গনি নতুন সরকারে জায়গা পাবেন। হাসমত ইতিমধ্যেই তালিবানের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করেছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top