News Flash

  • Home
  • Uncategorized
  • Lorry driver was detained : দশ লক্ষাধিক টাকার গাঁজাসহ পানিসাগরে আটক লরিচালক
Image

Lorry driver was detained : দশ লক্ষাধিক টাকার গাঁজাসহ পানিসাগরে আটক লরিচালক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ সেপ্ঢেম্বর৷৷গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে উদ্ধার ১৭০ কেজি গাঁজা৷ উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা৷সাথে আটক লরি এবং লরি চালক ইমরান হোসেন(২৭)৷পানিসাগর থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ আগামীকাল ধৃত চালককে আদালতে সোপর্দ করবে পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পানিসাগর থানার ওসি সৌগত চাকমার কাছে গোপন সূত্রের খবর ছিল,বারো চাকার একটি লরি করে বিপুল পরিমাণ গাঁজা রাজ্য থেকে বেরিয়ে যাবে৷সেই গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর থানা এলাকার ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কে উৎপেতে বসে থাকে পানিসাগর থানার পুলিশ৷আজ ঠিক দুপুর গড়িয়ে আসতেই আগরতলা থেকে অসম অভিমুখী একটি বারো চাকার লরি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ৷ উক্ত গাড়ির ভেতরে গোপন স্থান থেকে ১৩ প্যাকেটে মোট ১৭০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পানিসাগর থানার পুলিশ৷ সাথে আটক করা হয় লরি চালক ইমরান হোসেন (২৭) পিতা রফিক মিয়াকে৷ ধৃত লরি চালকের বাড়ি সুনামুড়ার মতি নগর এলাকার ৩ নং ওয়ার্ডে৷


এদিকে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি লরিতে তল্লাশি চালিয়ে ১৭০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পানিসাগর থানার পুলিশ৷ উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷তিনি আরো জানান, বিপুল পরিমাণ গাঁজার সাথে লরি এবং লরি চালককে আটক করেছে পুলিশ৷বর্তমানে উদ্ধারকৃত গাঁজা, লরি এবং লরি চালক পানিসাগর থানার হেফাজতে রয়েছে৷ মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান,এই গাঁজা গুলি সুনামুড়া এলাকা থেকে বহিঃ রাজ্য অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ পাশাপাশি পানিসাগর থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷আগামীকাল ধৃত চালক ইমরান হোসেনকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে পানিসাগর থানার পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top