News Flash

  • Home
  • Uncategorized
  • Message of mother’s arrival : কাশবনের তরঙ্গে ভাসছে মায়ের আগমনী বার্তা
Image

Message of mother’s arrival : কাশবনের তরঙ্গে ভাসছে মায়ের আগমনী বার্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। কাশবনের তরঙ্গে ভাসছে মায়ের আগমনী বার্তা। চারিদিকে ফুটতে শুরু করেছে কাশফুল। কাশফুল জানান দিচ্ছে মা আসছেন। আর মাত্র ৩৪দিন। এসে গেছে শক্তি রূপিনী মায়ের আগমনীরবার্তা।এই সাদা দফ দফে কাশবন আমাদের মনে আনন্দের দোলা লাগে।এই দফ দফে কাশবন দেখে মনে হয় এসে গেছে শরৎ। আমাদের মনের মত সমস্ত দুঃখ বেদনা ভুলিয়ে দিতে এই সুন্দর কাশফুল অপূর্ব। ইতিমধ্যেই দেখা যাচ্ছে কাশফুলের মনোরম ঢেউ।

শ্বেত শুভ কাশ ফুলই প্রকৃতিতে শরৎ-র আগমনের খবর জানিয়ে দেয়।পালকের মতো নরম এবং ধব ধব সাদা রংএর ফুল ঘোষণা করে শক্তিরূপিণী মায়ের আগমনী বার্তা। করোনা অতিমারীর আতঙ্ক ভুলিয়ে দেয় কাশবন।মূলত কাশফুলই প্রকৃতিতে শরতের আগমনের খবর জানান দেয়।মনের কোনে যাবতীয় ব্যথা বেদনা কাশবনের ঢেউ দেখতে হাজার যোজন দূরে সরে গেছে।শরতের আকাশ সবার মন ছুঁয়ে যায়।কাশফুল আসলে এক ধরনের ঘাস।ঘাস জাতীয় উদ্ভিদটি উচ্চতায় সাধারনতঃ তিন মিটার পর্যন্ত লম্বা হয়।গাছটির চিরল পাতার দুই পাশ বেশ ধারালো। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল,শুকনো এলাকা,পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশফুল বেড়ে ওঠে।

তবে নদীর তীরে পলিমাটির আস্তর যেখানে থাকে এই মাটিতেই কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে।বাঙালি হিন্দুদের পরম্পরার উওরাধিকার দুর্গোৎসবের আবহ জাগে ধবধবে কাশফুলের সারি দেখতেই।আম বাঙালীর মনকে প্রবল ভাবে আন্দোলিত করে কাশফুল।বেজে উঠে আগমনীর গান।মনের অজান্তে বাঙালীর হৃদয় যেন বলে উঠে, এসেছে শরৎ আসছেন মা, সর্ব দুঃখ তাপ হরিনী, অসুর দলুনী। ইতিমধ্যেই রাজধানী আগরতলা শহরের সর্বত্রই শারদ উৎসবের পালে হাওয়া লাগতে শুরু করেছে। দোকানপাট বাজারহাট সর্বত্রই নতুন সাজে সেজে উঠতে শুরু করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top