News Flash

  • Home
  • Uncategorized
  • Dire need of drinking water : মুসলিম পাড়া এলাকার মানুষজন পানীয় জলের তীব্র সংকটে রয়েছেন
Image

Dire need of drinking water : মুসলিম পাড়া এলাকার মানুষজন পানীয় জলের তীব্র সংকটে রয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মুসলিম পাড়া এলাকার মানুষজন পানীয় জলের তীব্র সংকটে রয়েছেন। অটল জলধারার প্রকল্প তাদের ধরাছোঁয়ার অনেক বাইরে। প্রকল্প থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছেন ওইসব এলাকায় বসবাসকারী জনগণ। প্রতিটি দেশবাসী প্রতিটি রাজ্যবাসী যাতে পরিস্রুত পানীয় জল পেতে পারেন সেজন্য অটল জলধারা প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু এটাই কি তাহলে রাজ্য সরকারের অটল জলধারার দৃশ্য! অটল জলধারার চিত্রে লক্ষ্য করা গেছে মানুষ জলের জন্য হাহাকার করছে ।তবুও মিলছেনা জল।

জল সংকটের এই দৃশ্যটি লক্ষ্য করা গেল গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মুসলিম পাড়া এলাকার কাছাকাছি আশপাশের বাড়িঘরে। উল্লেখ্য ,মানুষের বাড়িঘরের কাছে জলের ট্যাপ থাকলেও তা দিয়ে ঠিকভাবে পড়ছেনা জল। মুসলিম পাড়া এলাকার কাছে পবিত্র সরকারের বাড়ির নিকট একটি জলের পাম্প হাউজ রয়েছে। সেখান থেকে এলাকার সব পাড়ায় পাড়ায় জলের লাইন দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কিছু কিছু পাড়া সেই পাম্পহাউসের জল থেকে বঞ্চিত। যার দরুন মানুষকে অনেক দূর থেকে জল সংগ্রহ করে আনতে হচ্ছে। ভুক্তভোগী মানুষের দাবি সরকার যেন অটল জলধারা প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়িত করে তাদেরকে যেন এই জলের সমস্যা থেকে মুক্তি দেয়।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top