News Flash

  • Home
  • Uncategorized
  • Construction worker has died : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের
Image

Construction worker has died : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। টাইলস লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছেএক নির্মাণ শ্রমিকের। ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ন বড়দোয়লী এলাকায়। বড়দোয়লী তালতলা কালীমন্দিরে টাইলসের কাজ করতে গিয়ে টাইলসের মেশিনে বিদ্যুৎ লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রসেনজিৎ নামে এক শ্রমিকের। বাড়ি চারিপাড়া রাম ঠাকুর আশ্রম এলাকায়। জানা যায় অন্যান্য দিনের মতো আজও শ্রমিকরা কালী মন্দিরের টাইলস লাগানোর কাজ করছিল। টাইলস লাগানোর জন্য টাইলসের মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শ্রমিক।

সহকর্মী অন্যান্য শ্রমিকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার পরিবার পরিজন এবং অন্যান্য শ্রমিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের জন্য দাবি উঠেছে। জানা গেছে পরিবারে সে ছিলো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top