News Flash

  • Home
  • Uncategorized
  • Students demanding online exams : অনলাইনে পরীক্ষা গ্রহণের দাবিতে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
Image

Students demanding online exams : অনলাইনে পরীক্ষা গ্রহণের দাবিতে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ অনলাইনে পরীক্ষা গ্রহণের দাবিতে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ গত কয়েকদিন ধরে অনলাইনে পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলেজ পড়ুয়ারা৷ গত বুধবার ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছিল৷


তাদের দাবি সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে পরীক্ষার সিলেবাস কমিয়ে দেওয়া হলেও অফলাইনে পরীক্ষা দিতে নারাজ ছাত্র-ছাত্রীরা৷ শুক্রবার একই দাবিতে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্ণে অনলাইনে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে তারা৷ ইউজিসি গাইডলাইন অনুযায়ী চলতি মাসের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ তা নাহলে রাজ্যের পড়ুয়ারা স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবে না৷ উচ্চশিক্ষা দপ্তর ও ছাত্র-ছাত্রীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ যদিও ইতিমধ্যেই রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজ গুলোতে পঠন-পাঠন শুরু হয়ে গেছে৷
উল্লেখ্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করার বিজ্ঞপ্তি জারি করতেই আন্দোলনে নামে পড়ুয়ারা৷ পরীক্ষা স্থগিত হওয়ায় তারা সবচেয়ে বেশি সমস্যায় পরবে৷ উন্নত পড়াশুনার ক্ষেত্রে সমস্যায় পরবে তারা৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংগঠিত করার কথা জানিয়েছিল আন্দোলনকারী পড়ুয়ারা৷ শুক্রবার, আগরতলার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি৷ তারা সেপ্ঢেম্বরে ঘোষিত সময়সূচী অনুযায়ী পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে৷


বিশেষ করে কলেজের শিক্ষার্থীরা চরম সমস্যায় রয়েছে৷ কারণ সেপ্ঢেম্বরে তাদের পরীক্ষা শেষ না হলে তারা আরো সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা ব্যাক্ত করেছে তারা৷ কারণ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ, বিশেষ করে এমটেক স্নাতকোত্তর এবং অন্যান্য কোর্সে ভর্তির সময়সীমা সেপ্ঢেম্বর পর্যন্ত৷ অন লাইনে বা অফ লাইনে সেই সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার দাবি করা হয়েছিল৷ এর আগে রাম ঠাকুর মহাবিদ্যালয় সহ রাজ্যের প্রায় সব গুলো মহাবিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরাও কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেয়৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী ৬ সেপ্ঢেম্বর থেকেই তাদের যাতে পরীক্ষা নেওয়া হয় সেই দাবি করেছে তারা৷ কিন্তু হঠাৎ করে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত পরীক্ষা পিছিয়ে দিয়েছে বলে তারা জানিয়েছে৷ পরীক্ষা অনলাইনে না অফলাইনে নেওয়া হবে তাও পরিষ্কার করে নি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়৷ অনলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে তারা প্রস্তুতি নিয়েছিল৷ এবং যাবতীয় পরীক্ষার ফর্মএবং ফি জমা দিয়েছিল তারা৷ কিন্তু এ অবস্থায় পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পড়ুয়ারা সমস্যায় পড়বে৷বহিরাজ্যে মাস্টার ডিগ্রী কিংবা বিএড করার জন্য ভর্তির শেষ তারিখ চলে যাচ্ছে৷ ডিগ্রী শেষ হবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না৷


তাই এবিভিপির দাবি অবিলম্বে তাদের ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্ণে যাতে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়৷তাদের বক্তব্য পূর্বনির্ধারিত রুটিন অনুসারে যাতে পরীক্ষা গ্রহণ করা হয়৷ত্রিপুরা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে৷ তাও আবার স্থগিত করে দেওয়া হয়েছে৷ পরীক্ষা স্থগিত রাখা হলে তারা ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে৷ তিন বছরের কোর্সে এক্সট্রা ক্লাস করতে হচ্ছে৷বর্হিরাজ্যে পড়তে হলে বা এন্ট্রান্স এর প্রস্তুতি নিতে হচ্ছে৷ এ অবস্থায় যদি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় তাহলে তারা সমস্যায় পড়বে বলে জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top