News Flash

  • Home
  • বিনোদন
  • Rural program manager arrested : মহিলার শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার পঞ্চায়েতের রুরাল প্রোগ্রাম মেনেজার
Image

Rural program manager arrested : মহিলার শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার পঞ্চায়েতের রুরাল প্রোগ্রাম মেনেজার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ সেপ্ঢেম্বর৷৷ পঞ্চায়েত অফিসে প্রয়োজনীয় কাজে আসা এক মহিলার একাকিত্বের সুযোগ নিয়ে বলপূর্বক শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের রুরাল প্রোগ্রাম ম্যানেজার (আরপিএম)৷ধৃত আর পি এম এর নাম প্রদীপ দাস৷ লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ নিগৃহীতার তরফ থেকে ধর্মনগর মহিলা থানায় মামলা রুজু৷ ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের জৈথাং এডিসি ভিলেজে৷ধৃত আর পি এম প্রদীপ দাসকে আগামীকাল জেলা আদালতে সোপর্দ করবে পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জৈথাং এডিসি ভিলেজের আরপিএম প্রদীপ দাসের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ মহিলা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ছিল৷প্রদীপ দাস যেখানেই পোস্টিং হয়ে যান না কেন, সানীয় মহিলাদের টার্গেট করা সহ কুপ্রস্তাব ও অশালীন আচরণের অনেক অভিযোগ ছিল পূর্বের৷ কিন্তু বাগবাসা বিধানসভা কেন্দ্রের জৈথাং এডিসি ভিলেজের আরপিএম হয়ে আসার পর সেই পুরনো বদ অভ্যাস পিছু ছাড়েনি তাকে৷ সানীয় এডিসি ভিলেজে আসা মহিলাদের কুপ্রস্তাবও দিত বলে অভিযোগ৷ প্রদীপ দাসের বদ মতলবের ভয়ে সানীয় মহিলারা একাকীত্ব ভাবে সানীয় ভিলেজে যেতেন না৷


কিন্তু আজ বছর বত্রিশের উপজাতি মহীলা নিজের প্রয়োজনীয় কাজে দুপুর বেলা জৈথাং এডিসি ভিলেজে যান৷তখন সানীয় পঞ্চায়েতে শুধু মাত্র আরপিএম প্রদীপ দাস অবসান করছিলেন৷ পঞ্চায়েতে আসা মহিলা যখন পঞ্চায়েত অফিসে বসে কথা বলছিলেন ঠিক তখন প্রদীপ দাস বদমতলব এঁটে ঐ মহিলাকে কুপ্রস্তাব দেয়৷ মহিলা প্রদীপ দাসের কুপ্রস্তাবের প্রতিবাদ করা মাত্রই মহিলার উপর ঝাপিয়ে পড়ে প্রদীপ দাস, বলে মহিলার অভিযোগ৷ পঞ্চায়েত অফিসে একাকিত্বের সুযোগ নিয়ে আরপিএম প্রদীপ দাস ওই মহিলার উপর শ্লীলতাহানি করে৷ তখন নিরুপায় হয়ে নিগৃহীতা মহিলা নিজের ইজ্জত বাঁচাতে চিৎকার চেচামেচি করলে ছুটে আসেন আশপাশের জনগণ৷ সানীয় জনগন পঞ্চায়েত অফিসে এসে নরপিচাশ আরপিএম প্রদীপ দাসের হাত থেকে মহিলাকে উদ্ধার করেন৷


খবর দেওয়া হয় বাগবাসা আউট পোস্টে৷ বাগবাসা আউট পোস্টের পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রদীপ দাসকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷ তারপর বাগবাসা আউট পোস্টের পুলিশ ধৃত প্রদীপ দাসকে তুলে দেয় ধর্মনগর মহিলা থানায়৷ এদিকে নিগৃহীতা মহিলা ধর্মনগর মহিলা থানায় লিখিত ভাবে শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করেন৷ ধর্মনগর মহিলা থানার পুলিশ ৩৩ নম্বরের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ আগামীকাল প্রদীপ দাসকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে বলে জানিয়েছে পুলিশ৷অপরদিকে স্থানীয় জৈথাং এলাকা থেকে জোরালো দাবি উঠছে প্রদীপ দাসের কঠোর শাস্তির৷

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top