News Flash

  • Home
  • দিনের খবর
  • সম্প্রীতি ও ত্যাগের বার্তায় মোহনপুর জামে মসজিদে ঈদ-উল-যোহা উদযাপন
Image

সম্প্রীতি ও ত্যাগের বার্তায় মোহনপুর জামে মসজিদে ঈদ-উল-যোহা উদযাপন

আগরতলা, ২৮ মে : সম্প্রীতি, ত্যাগ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বৃহস্পতিবার কমলপুর শহর সংলগ্ন মোহনপুর গ্রামের মোহনপুর জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পবিত্র ঈদ-উল-যোহা (বকরিদ)।

এদিন সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। কোরবানির মহান আদর্শ ও ত্যাগের শিক্ষাকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

মসজিদের ইমাম সাহেব ঈদের নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বানও জানানো হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন। এদিন মসজিদ প্রাঙ্গণে ছোট-বড় সকলের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

উপস্থিত ধর্মপ্রাণ মানুষজন জানান, ঈদ শুধু মুসলিম সম্প্রদায়ের উৎসব নয়, এটি শান্তি, ভালোবাসা, ত্যাগ ও ভ্রাতৃত্বের প্রতীক। তাদের বক্তব্য, “হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। আমরা সকলে মিলেমিশে একসঙ্গে বসবাস করতে চাই। ধর্ম যার যার, ভ্রাতৃত্ব সবার।”

এদিন মোহনপুর এলাকায় উৎসবের আবহের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তও লক্ষ্য করা যায়।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top