News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৮ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা, আহত দুই দম্পতি
Image

৮ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা, আহত দুই দম্পতি

আগরতলা, ২৪ মে : চালকের অসাবধানতাকে কেন্দ্র করে ফের পথ দুর্ঘটনার ঘটনা ঘটল ৮ নম্বর জাতীয় সড়কে। সালথাং মনু ভিলেজ সংলগ্ন এলাকায় একটি বোলেরো পিকআপ ও টাটা পাঞ্চ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন এক দম্পতি। আহতদের দ্রুত উদ্ধার করে দক্ষিণ জেলা হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টিআর০৮- ই -০৭১৯ নম্বরের একটি টাটা পাঞ্চ গাড়িতে করে এক দম্পতি শ্বশুরবাড়ি থেকে জোলাইবাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা টিআর০৮- এ – ১৬১৯ নম্বরের একটি বোলেরো পিকআপ রাস্তার ডান দিক থেকে বাম দিকে যাওয়ার চেষ্টা করলে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় টাটা পাঞ্চে থাকা দম্পতি গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তিপ্রা মথার দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং। অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় তিনি স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিজের গাড়িতে করে দ্রুত দক্ষিণ জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, ৮ নম্বর জাতীয় সড়কের ওই অংশে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ম অমান্যের কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন তারা।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top