News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার, সরকারি সাহায্যের আর্জি
Image

ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার, সরকারি সাহায্যের আর্জি

আগরতলা, ২৪ মে : সম্প্রতি ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণের জেরে মান্দাই বিধানসভার অন্তর্গত দিয়ারি এলাকার এক দরিদ্র পরিবারের বসতঘরের ছাদ উড়ে গিয়ে ভেঙে পড়ে। ঘটনার পর স্থানীয় বিধায়কের পক্ষ থেকে পরিবারটিকে সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হলেও, অভিযোগ দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো ধরনের সরকারি বা বেসরকারি সহায়তা মেলেনি।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারটি অত্যন্ত সাধারণ ও আর্থিকভাবে দুর্বল। ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বর্তমানে নিজেদের ঘরে থাকার মতো পরিস্থিতি না থাকায় বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে পরিবারটিকে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন এবং দ্রুত সরকারি সাহায্যের আশ্বাস দেন। কিন্তু পরিবারের দাবি, আশ্বাস মিললেও এখনও পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী কিংবা আর্থিক সহায়তা তাদের হাতে পৌঁছায়নি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন। তারা জানান, মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা না হওয়ায় প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে কাটছে তাদের জীবন।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসনের আরও দ্রুত ও কার্যকরভাবে দাঁড়ানো উচিত।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top