News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিতর্কে শান্তির বাজারের ‘মা হুন্ডা’ শোরুম
Image

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিতর্কে শান্তির বাজারের ‘মা হুন্ডা’ শোরুম

শান্তিরবাজার, ২৪ মে: শান্তির বাজার শহরে অবস্থিত ‘মা হুন্ডা’ বাইক শোরুমের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও গ্রাহক প্রতারণার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই শোরুমটির বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এলেও সম্প্রতি এক গ্রাহক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতেই বিষয়টি নতুন করে চর্চায় উঠে এসেছে।

অভিযোগ, বাইক সার্ভিসিংয়ের সময় গ্রাহকদের সার্ভিসিং রুমে প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে সার্ভিসিংয়ের নামে বাইকের ভালো যন্ত্রাংশ খুলে অন্য নিম্নমানের যন্ত্রাংশ লাগিয়ে অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন কয়েকজন গ্রাহক। এমনই এক অভিযোগ নিয়ে এক গ্রাহক সংবাদমাধ্যমের দ্বারস্থ হলে, তার বক্তব্য দেওয়ার সময় শোরুমের এক কর্মী বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, শোরুমের বাইকগুলো জাতীয় সড়কের পাশে এলোমেলোভাবে রেখে দেওয়ায় সাধারণ মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন এলাকাবাসী।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শোরুমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে প্রশাসনের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। পাশাপাশি গ্রাহকদের স্বার্থরক্ষায় প্রশাসনের কড়া নজরদারিরও দাবি তুলেছেন তারা। তবে এই অভিযোগের বিষয়ে শোরুম কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top