News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইজিএম হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ, শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ
Image

আইজিএম হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ, শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে: রাজ্যের অন্যতম সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ফের উঠল গুরুতর অভিযোগ। এক শিশুর গলায় মাছের কাঁটা আটকে যাওয়ার পর জরুরি বিভাগে নিয়ে গেলেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

অভিযোগ, শিশুটিকে নিয়ে পরিবারের লোকজন আইজিএম হাসপাতালের ইমারজেন্সি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক জানান, সেখানে ওই ধরনের চিকিৎসা সম্ভব নয়। পরিবারের দাবি, তখন বিকেল প্রায় চারটা বেজে গিয়েছিল এবং সেই কারণ দেখিয়েই চিকিৎসা পরিষেবা দিতে অপারগতা প্রকাশ করা হয়।
এরপর অসহায় অবস্থায় শিশুটির বাবা স্কুটিতে করেই কন্যাকে নিয়ে দ্রুত জিবি হাসপাতালে ছুটে যান। ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, রাজ্যের একটি বড় সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কেন প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা থাকবে না।

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। অনেকের বক্তব্য, যেখানে “সেবাই ধর্ম” চিকিৎসকদের মূল অঙ্গীকার হওয়ার কথা, সেখানে একাংশের চিকিৎসকদের দায়সারা মনোভাব স্বাস্থ্য পরিষেবার উপর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে।
উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর অধীনেই রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবার মান ও হাসপাতালের জরুরি বিভাগের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top