News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুপ্রিম কোর্টে জয়ী ৯ অনিয়মিত কর্মীকে সংবর্ধনা
Image

সুপ্রিম কোর্টে জয়ী ৯ অনিয়মিত কর্মীকে সংবর্ধনা

আগরতলা, ২৩ মে : সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াইয়ের পর জয়ী হওয়া নয়জন অনিয়মিত কর্মীকে সংবর্ধনা জানাল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। আজ রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সংগঠনের সম্পাদক রতন দেবনাথ সহ অন্যান্য সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুরুষোত্তম রায় বর্মন জানান, নিয়মিতকরণের দাবিতে এই নয়জন অনিয়মিত কর্মী দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন। মামলাটি ক্রমে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তিনি বলেন, “দীর্ঘ সংগ্রামের পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কর্মীদের পক্ষে রায় দেয় এবং সরকারকে তাদের নিয়মিতকরণের নির্দেশ প্রদান করে।”

তিনি আরও জানান, এই আন্দোলনের সঙ্গে যুক্ত এক কর্মীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তবুও বাকিরা লড়াই চালিয়ে গিয়ে ন্যায়বিচার আদায় করতে সক্ষম হয়েছেন।

পুরুষোত্তম রায় বর্মনের মতে, সুপ্রিম কোর্টে জয়ী হওয়া এই অনিয়মিত কর্মীরাই ভবিষ্যতে রাজ্যের অন্যান্য অনিয়মিত কর্মচারীদের কাছে পথপ্রদর্শক হয়ে থাকবেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জয়ী কর্মীদের ফুল ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top