News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবাসনে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Image

আবাসনে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

আগরতলা, ২২ মে : রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে মাঙ্গলিক বিয়ে বাড়ির পাশের এমডি অ্যাপার্টমেন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম কিষান দাস। জানা গেছে, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার সকালেও তাকে স্বাভাবিকভাবে বাড়ির ভিতরে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছিল। পরে সকাল সাড়ে নয়টা থেকে পৌনে দশটার মধ্যে পরিবারের লোকজন ঘরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

মৃতের বাবা জানান, ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত নিচে নামিয়ে এনে বাঁচানোর চেষ্টা করেন। বুকে চাপ দেওয়া থেকে শুরু করে জল দেওয়া সহ বিভিন্নভাবে প্রাণ ফেরানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানার পুলিশ-কে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান, যুবকটি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় মৃতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক তরতাজা যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যেও শোক ও বিস্ময়ের পরিবেশ তৈরি হয়েছে। কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top