News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাটি নিয়ে বিবাদে মহিলাকে কোদালের আঘাত, জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি
Image

মাটি নিয়ে বিবাদে মহিলাকে কোদালের আঘাত, জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি

আগরতলা, ২২ মে : মাটি নিয়ে বিবাদের জেরে গুরুতর আহত হলেন জোৎস্না দেবনাথ নামে এক মহিলা। অভিযুক্ত লক্ষণ দেবনাথের কোদালের আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, খোয়াই-তেলিয়ামুড়া সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। রাস্তা সম্প্রসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা রাস্তার দু’পাশে মাটি ভরাট করছে। অভিযোগ, মোহরছড়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা জোৎস্না দেবনাথ প্রতিদিন ওই রাস্তার পাশ থেকে মাটি নিজের বাড়িতে নিয়ে যেতেন। এই বিষয়কে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে তার দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।

শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, লক্ষণ দেবনাথ নামে এক ব্যক্তির সঙ্গে জোৎস্না দেবনাথের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কোদাল দিয়ে মহিলার মাথায় আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জোৎস্না দেবনাথ।

ঘটনা দেখে স্থানীয় লোকজন দ্রুত আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে সেখান থেকে গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ত্রিপুরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি।

Releated Posts

ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি’র অনুষ্ঠানে রাজ্যপাল

আগরতলা, ২২ মে : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে অক্সিজেন পার্কে আয়োজিত ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি’র…

ByByNews Desk May 22, 2026

পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী

আগরতলা, ২২ মে : পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক। এজন্য নেওয়া…

ByByNews Desk May 22, 2026

বয়স্ক ভাতা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত পবিত্র চাকমা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

গন্ডাছড়া প্রতিনিধি, ২২ মে : গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের রামলোচন পাড়ার বাসিন্দা পবিত্র চাকমা (৬৫) দীর্ঘদিন ধরে…

ByByNews Desk May 22, 2026

এডিসি নির্বাচনের ফল পর্যালোচনায় বিজেপির বিশেষ সাংগঠনিক সভা, রাইমাভ্যালিতে কর্মীদের ভিড়

আগরতলা, ২২ মে : সদ্য সমাপ্ত এডিসি সাধারণ নির্বাচনে রাইমাভ্যালি বিধানসভা ক্ষেত্রের দুইটি এডিসি আসনে দলীয় প্রার্থীদের পরাজয়ের…

ByByNews Desk May 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top