News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসহায় বৃদ্ধা চা শ্রমিকের ৩২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
Image

অসহায় বৃদ্ধা চা শ্রমিকের ৩২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

আগরতলা, ২২ মে : সিমনা বিধানসভার অন্তর্গত ব্রহ্মকুন্ড গ্রাম পঞ্চায়েতে এক অসহায় বৃদ্ধা চা শ্রমিকের আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, পঞ্চায়েতের নির্বাচিত সদস্যের বিরুদ্ধে।

জানা গেছে, ব্রহ্মকুন্ড গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে বসবাস করেন ৭২ বছর বয়সি চা শ্রমিক চম্পা মুন্ডা। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাওয়া দুই কিস্তির ৯৬ হাজার টাকা দিয়ে তিনি নিজের ঘর নির্মাণ করেন। তবে ঘরের চারপাশে বেড়ার কাজ তখনও অসম্পূর্ণ ছিল।

অভিযোগ, সেই সময় এলাকার পঞ্চায়েত সদস্য কিষাণ সাঁওতাল বাকি কাজ সম্পূর্ণ করে দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি টিন এনে ঘরের চারপাশে লাগিয়ে কাজ সম্পূর্ণ হয়েছে বলে পঞ্চায়েতে ছবি জমা দেন। এর ভিত্তিতে চম্পা মুন্ডার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার শেষ কিস্তির ৩২ হাজার টাকা ঢুকে যায়।

এরপর কিষাণ সাঁওতাল চম্পা মুন্ডাকে ব্যাংকে নিয়ে গিয়ে দুই দফায় পুরো ৩২ হাজার টাকা তুলে নেন বলে অভিযোগ। শুধু তাই নয়, টাকা তোলার পর ঘরে লাগানো টিনও খুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি পরিবারের।

চম্পা মুন্ডার ছেলে কৃষ্ণা মুন্ডা জানান, বিষয়টি পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের জানানো হলেও এখনও পর্যন্ত ঘরটির কাজ সম্পূর্ণ করা হয়নি। পরিবারের দাবি, দ্রুত ঘরটি সম্পূর্ণ করে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top