News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রথম হাটেই উপচে পড়া ভিড়, জমে উঠল সোনামুড়ার কুরবানির বাজার
Image

প্রথম হাটেই উপচে পড়া ভিড়, জমে উঠল সোনামুড়ার কুরবানির বাজার

আগরতলা, ২২ মে: আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদকে কেন্দ্র করে সোনামুড়া মহকুমায় জমে উঠতে শুরু করেছে গবাদি পশুর হাট। মহকুমার প্রথম কুরবানির পশুর হাট অনুষ্ঠিত হলো উরমাই নতুন বাজারে। প্রথম হাটেই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গরুর পাশাপাশি ছাগলের বাজারও ছিল বেশ জমজমাট। তবে প্রথম দিনের বাজারে বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে। কুরবানির ঈদ আসতে এখনও কিছুদিন বাকি থাকলেও, হাটে মাঝারি আকারের বিভিন্ন জাত ও রঙের সুস্থ-সবল গরুর সমাগম ছিল উল্লেখযোগ্য। যদিও খুব বড় আকারের গরু এবার প্রথম বাজারে তেমন দেখা যায়নি।

হাটে আসা বিক্রেতাদের অভিযোগ, বর্তমানে গো-খাদ্য ও লালন-পালনের খরচ অনেক বেড়ে গেছে। সেই তুলনায় গরুর বিক্রয় মূল্য কম থাকায় আশানুরূপ লাভ করতে পারছেন না খামারি ও ব্যবসায়ীরা। অন্যদিকে, প্রথম হাট হওয়ায় অনেক ক্ষেত্রে দাম কিছুটা বেশি ছিল বলেও জানিয়েছেন ক্রেতারা।

গরুর পাশাপাশি উরমাই নতুন বাজারের ছাগলের হাটেও ছিল উপচে পড়া ভিড়। দিনভর ব্যাপক কেনাবেচা চলেছে ছাগলের বাজারে।

পবিত্র কুরবানিকে সামনে রেখে উরমাই নতুন বাজার কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারির পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ।

সব মিলিয়ে প্রথম হাটেই জমে উঠেছে সোনামুড়ার উরমাই কুরবানির পশুর বাজার।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top