News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাক্তার-নার্স সংকটে চালু হচ্ছে না ঊনকোটি জেলা হাসপাতালের আইসিইউ, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে
Image

ডাক্তার-নার্স সংকটে চালু হচ্ছে না ঊনকোটি জেলা হাসপাতালের আইসিইউ, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে

আগরতলা, ২২ মে: সমস্ত পরিকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত থাকলেও আজ পর্যন্ত চালু করা সম্ভব হয়নি ঊনকোটি জেলা হাসপাতালের আইসিইউ পরিষেবা। দীর্ঘদিন ধরে আইসিইউ চালু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই হাসপাতালের উপর ঊনকোটি জেলার পাশাপাশি লংতরাইভ্যালী এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ চিকিৎসার জন্য নির্ভরশীল।

জানা গেছে, ২০২০ সালেই ছয় শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি হাসপাতালে এসে পৌঁছায়। কিন্তু প্রায় ছয় বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত পরিষেবা চালু করা যায়নি।

হাসপাতাল সূত্রের খবর, মূল সমস্যা জনবল সংকট। এই বিষয়ে ডাঃ রোহন পাল জানান, আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ হাসপাতালের কাছে রয়েছে। তবে পরিষেবা শুরু করতে অন্তত চারজন চিকিৎসক, পাঁচ থেকে ছয়জন নার্স এবং পর্যাপ্ত জিডিএ কর্মী প্রয়োজন।

তিনি আরও জানান, এই সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই লিখিতভাবে রাজ্য সরকারকে জানানো হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ হলেই আইসিইউ পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে আইসিইউ পরিষেবা না থাকায় জটিল রোগীদের অনেক ক্ষেত্রেই আগরতলা অথবা বিভিন্ন বেসরকারি হাসপাতালে রেফার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে দূরদূরান্তের রোগী ও তাদের পরিবারের দুর্ভোগ আরও বাড়ছে।

Releated Posts

বিশালগড়ের মুড়াবাড়ি ছিনতাই মামলায় ৫ গ্রেফতার, মূল অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

বিশালগড়, ৬ জুলাই: সেপাহিজলা জেলার বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় সংঘটিত দুঃসাহসিক ছিনতাই ও অপহরণ-চেষ্টার ঘটনায় তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Jul 6, 2026

কমলপুরে সিআইটিইউ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবি রাজ্য নেতৃত্বের

আগরতলা, ৬ জুলাই: ধলাই জেলার কমলপুরে সিআইটিইউ নেতা দেবাশীষ দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে…

ByByReshmi Debnath Jul 6, 2026

ধর্মনগরে সার্ভার বিপর্যয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, চরম ভোগান্তিতে গ্রাহকরা

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-১ ও ডিভিশন-২ অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

এক মাস ধরে সার্ভার বিকল, সেকেরকোট দারোগাবাড়ি বিদ্যুৎ নিগম অফিসে বিল জমা দিতে এসে চরম ভোগান্তিতে গ্রাহকরা

আগরতলা, ৬ জুলাই: সেকেরকোট দারোগাবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যুৎ নিগমের বিল সংগ্রহ কেন্দ্রে গত এক মাস ধরে সার্ভার বিকল…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top