News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বয়স্ক ভাতা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত পবিত্র চাকমা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি
Image

বয়স্ক ভাতা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত পবিত্র চাকমা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

গন্ডাছড়া প্রতিনিধি, ২২ মে :

গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের রামলোচন পাড়ার বাসিন্দা পবিত্র চাকমা (৬৫) দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছেন। চরম আর্থিক সংকটের মধ্যে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তিনি।

জানা গেছে, পাঁচ সদস্যের পরিবার নিয়ে কোনোরকমে দিন কাটছে পবিত্র চাকমার। জীবিকা নির্বাহের জন্য অন্যের গরু রাখালের কাজ করতে হচ্ছে তাকে। সামান্য আয়ে সংসার চালাতে গিয়ে নিত্যদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পরিবারটিকে।

পবিত্র চাকমা অভিযোগ করে জানান, বয়স্ক ভাতা পাওয়ার আশায় তিনি একাধিকবার প্রশাসনের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তার নামে কোনো ভাতা মঞ্জুর হয়নি। এছাড়াও জমির পাট্টা বাবদ যে সরকারি আর্থিক সহায়তা পাওয়ার কথা ছিল, সেখান থেকেও তিনি বঞ্চিত রয়েছেন বলে দাবি করেন।

তিনি আরও জানান, কেওয়াইসি সম্পন্ন করার জন্য চার থেকে পাঁচবার চেষ্টা করলেও নানা সমস্যার কারণে তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে একাধিক সরকারি পরিষেবার সুবিধা থেকেও তিনি দূরে রয়েছেন।

বর্তমানে চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটছে পবিত্র চাকমার পরিবারের। তাই দ্রুত বয়স্ক ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রদানের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top